শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

ভোলাহাটে বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আর নেই

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ১৫৮ বার পড়া হয়েছে
304

মোঃ শাহ কবির ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার বজরাটেক গ্রামের বাসিন্দা, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক ব্যাংকার নাজিম উদ্দিন আর নেই। তিনি বুধবার (২৫ মার্চ ২০২৬) সন্ধ্যা সোয়া ৭টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ভাই-ভাবি, অসংখ্য আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও সহযোদ্ধা বীর মুক্তিযোদ্ধাদের রেখে গেছেন। তিনি দীর্ঘদিন সোনালী ব্যাংকে কর্মরত ছিলেন। শ্বাসকষ্টজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি।
বৃহস্পতিবার বাদ জোহর বজরাটেক ইসলামীয়া বড় জামে মসজিদ প্রাঙ্গণে প্রথমে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহীন মাহমুদের উপস্থিতিতে থানা অফিসার ইনচার্জ (ওসি) পিপিএম মোঃ একরামুল হোসাইনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল এ গার্ড অব অনার প্রদান করে। পরে জানাজা নামাজ অনুষ্ঠিত হয় এবং উপস্থিত সবাই এক মিনিট নীরবতা পালন করেন।
জানাজায় উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক আলহাজ্ব মোঃ মিজানুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ মনিরুল ইসলাম মন্টু, প্রবীণ রাজনীতিবিদ ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ডা. মোঃ আশরাফুল হক চুনু, সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোঃ আনোয়ারুল ইসলাম আনোয়ারসহ অন্যান্য বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও মুসল্লীগণ।
জানাজা শেষে তাঁকে বজরাটেক ইসলামীয়া জামে মসজিদের কবরস্থানে দাফন করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews