রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

নাচোলে ২৫ শে মার্চ গনহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ১৯৩ বার পড়া হয়েছে
308

ফারুক হোসেন ডন, নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় ২৫ শে মার্চ গনহত্যা দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

২৫ শে মার্চ বুধবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের মিনি হলরুমে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সুলতানা রাজিয়া। ১৯৭১ সালে ২৫ শে মার্চ গনহত্যা দিবস। বাংলাদেশের ইতিহাসে একটি কলংকিত ও নৃসংতম গনহত্যা দিবস। এই কালো রাতে পাকিস্তানিরা বাংলাদেশের নিরস্ত্র স্বাধীনতা কামি মানুষের উপর গনহত্যা চালায়। পাকিস্তানিরা তৎকালীন পূর্বপাকিস্তান ঢাকা বিশ্ববিদ্যালয়, পিলখানা, রাজারবাগ,সহ দেশের সাধারণ মানুষের উপর গুলি চালায়। তাদের উদ্দেশ্য ছিল এ দেশকে মেধা শুন করা। এ আলোচনা সভায়, প্রধান অতিথি ছিলেন ৪৪” চাঁপাইনবাবগঞ্জ -২ আসনের সংসদ সদস্য ডক্টর মিজানুর রহমান, বক্তব্য রাখেন, নাচোল থানার (ওসি) তদন্ত সৈকত, নাচোল মহিলা কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান। নাচোল উপজেলা জামায়েত ইসলামীর আমির প্রভাষক ইয়াকুব আলী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র নাচোল উপজেলা শাখার সাধারণ সম্পাদক আবু তাহের খোকন, উপজেলা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক নূর কামাল, পৌর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক দুরুল হুদা, পৌর জামায়াতে ইসলামের আমির মনিরুল ইসলাম প্রমুখ।
অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন, বীর মুক্তি যোদ্ধা আলাউদ্দিন আলী, নাচোল উপজেলার পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহাবুবু-উল হক, কৃষি কর্মকর্তা সলেহ আকরাম, এলজিইডি ইঞ্জিনিয়ার সাদেকুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দুলাল হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দিন, প্রাথমিক শিক্ষা অফিসার মজনু মিয়া, সমাজসেবা অফিসার সোহেল রানা, জনস্বাস্হ্য প্রকৌশলী মাহাবুবুল আলম, এছাড়াও উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews