শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

সিণ্ডিকেট ও মববাজির মাধ্যমে ব্যবসায়ীকে দেশ ছাড়তে বাধ্য করা ভালো লক্ষণ নয় — হাফিজুর রহমান

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ১৪০ বার পড়া হয়েছে
240

মোঃ মাহবুবুর রহমান নারায়ণগঞ্জ প্রতিনিধি
সিণ্ডিকেট ও মববাজির মাধ্যমে কোনো ব্যবসায়ীকে দেশ ছাড়তে বাধ্য করা ভালো লক্ষণ নয় বলে মন্তব্য করেছেন মুহাম্মদ হাফিজুর রহমান। তিনি বলেন, এ ধরনের ঘটনা ব্যবসা-বাণিজ্যের স্বাভাবিক পরিবেশ নষ্ট করে এবং আইনের শাসনের জন্য হুমকি সৃষ্টি করে।
বুধবার (২৫ মার্চ) সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে কাঞ্চন পৌরসভা এলাকায় আয়োজিত এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কাঞ্চন পৌরসভার আমীর আমজাদ হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট ইসরাফিল হোসাইন এবং রূপগঞ্জ উত্তর থানা আমীর মাহফুজুল ইসলাম আবদুল মজিদসহ স্থানীয় নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ হাফিজুর রহমান বলেন, সরকারি দলের লোক এবং প্রধানমন্ত্রী তারেক রহমান–এর ঘনিষ্ঠজন পরিচয় দিয়ে রাজধানীর মগবাজার এলাকায় অবস্থিত বিশাল সেন্টারে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে একটি ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। এর ফলে সংশ্লিষ্ট ব্যবসায়ী দেশ ছাড়তে বাধ্য হয়েছেন।
তিনি অভিযোগ করেন, ভুক্তভোগীকে পুলিশের সহায়তা দেওয়ার পরিবর্তে পুলিশ আক্রমণকারীদের পক্ষ নিয়েছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ব্যবসার সুষ্ঠু পরিবেশ ও আইনের শাসন প্রতিষ্ঠার জন্য এ ধরনের ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
হাফিজুর রহমান আরও বলেন, ফ্যাসিবাদী আমলে শেখ হাসিনা–এর ঘনিষ্ঠজনেরা দেশটিকে নিজেদের সম্পদ মনে করতেন। এখন কেউ যদি নিজেকে তারেক রহমান–এর ঘনিষ্ঠ পরিচয় দিয়ে একই ধরনের কর্মকাণ্ড করে, তবে তাদের জুলাই বিপ্লবের দৃশ্যপট সামনে রাখা উচিত।
তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে টালবাহানা না করে দ্রুত তা বাস্তবায়ন করা প্রয়োজন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews