শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

নওগাঁয় জুয়ার আসরে ১০ জুয়ারী আটক

  • প্রকাশিত: বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ১৭৮ বার পড়া হয়েছে
275

নওগাঁ জেলা প্রতিনিধি শামীম আনসারী:

নওগাঁয় সদর উপজেলায় অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে ১০ জুয়ারীকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) শাখা পুলিশ। সোমবার রাত সাড়ে ৮ টার দিকে সদর উপজেলার চাকলা বাজারের দক্ষিন পাশে ছোট যমুনা নদীর পার চাকলা ঘাট থেকে তাদের আটক করা হয়। এসময় জুয়ার বোর্ড থেকে নগদ ৪৬ হাজার ১৭৫ টাকা ও দুই বান্ডিল খেলার তাস জব্দ করা হয়। মঙ্গলবার বিকেল সাড়ে ৪ টায় নওগাঁ পুলিশ মিডিয়া সেলে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এ তথ্য জানান।

 

আটকরা হলেন- আতিকুর রহমান (৩০), মইন উদ্দিন (৪৫), জয়নাল (৪৭), রহিম (৪০), মাসুদ রানা (৪২), মোফাজ্জল (৪৪), মাসুদ (৪০), আবু হাসান (৩৪), শফিকুল (৩৪), খালিদ হাসান ওরফে রাজু (৪০)। তারা সবাই নওগাঁ সদর উপজেলার বাসিন্দা।

 

নওগাঁ পুলিশ মিডিয়া সেলে জানানো হয়- সদর থানার চাকলা বাজারের দক্ষিন পাশে ছোট যমুনা নদীর পার চাকলা ঘাটে কতিপয় জুয়ারু টাকা বাজি ধরে তাস খেলার মাধ্যমে জুয়া খেলছে। এমন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা একটা অভিযানিক দল সেখানে রাত সাড়ে ৮টার দিকে অভিযান পরিচালনা করে। অভিযানে ঘটনাস্থল থেকে ১০ জনকে আটক করা হয়। এসময় জুয়ার বোর্ড থেকে নগদ ৪৬ হাজার ১৭৫ টাকা ও দুই বান্ডিল খেলার তাস জব্দ করা হয়।

 

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়ামুল হক বলেন- আটককৃতদের বিরুদ্ধে সদর থানায় জুয়া আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।#

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews