বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
শ্বাসরুদ্ধকর অভিযানে আন্তজেলা গরু ডাকাত চক্রের ৩ সদস্য গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন রূপগঞ্জে ৫০০ রোগীর মুখে হাসি, বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা নাচোল থানায় বৃক্ষ রোপণ করেন–পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস  গোমস্তাপুরে প্রধানমন্ত্রীর পক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন ও প্রজেক্টরে প্রাথমিক শিক্ষা পদক প্রদর্শন​ কওমি মাদরাসা নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, নিরপেক্ষ তদন্তে সত্য উদঘাটনের আহ্বান সৈয়দ শিব্বির আহমদ ( শিবলী)  সৈয়দ মাহদী আলিয়া মাদ্রাসায় মেধাবীদের মাঝে নগদ বৃত্তি বিতরণ চাঁপাইনবাবগঞ্জে মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা শুরু ​রূপগঞ্জে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা পেলেন ৫০০ রোগী স্কুল শিক্ষক মাসুদ রানার বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ

ঈদের ছুটিতে নওগাঁয় তিন লাশ উদ্ধার

  • প্রকাশিত: বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ১২৫ বার পড়া হয়েছে
198

নওগাঁ প্রতিনিধি শামীম আনসারী:

ঈদের ছুটিতে নওগাঁর বিভিন্ন স্থান থেকে তিন লাশ উদ্ধার করেছে পুলিশ।

 

সোমবার দুপুর ২টার দিকে নওগাঁ শহরের হরিজন পল্লী এলাকায় পুকুরের পানিতে ডুবে হৃতিক নামে আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। হৃতিক জেলার বদলগাছী উপজেলার কাত্তিকের। কয়েকদিন আগে নানার বাড়িতে বেড়াতে এসেছিল। সহপাঠিদের সঙে খেলার এক পর্যায়ে পুকুরের পানিতে পড়ে মারা যায়।

 

অপরদিতে, জেলার সাপাহার উপজেলার চন্ডীপাড়া গ্রামে শনিবার দিবাগত রাতে শয়ন ঘর থেকে আলামিন (২২) নামের যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। মৃত আলামিন ওই গ্রামের ফারুক ইসলামের ছেলে। আলামিনের সঙ্গে পরিবারের দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। শনিবার রাতে আলামিনের সাথে পরিবারের টাকা-পয়সা নিয়ে ঝগড়া হয়। রাতের খাবার খেয়ে স্বামী-স্ত্রী নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। রাতের কোন এক সময় ঘরের তীরের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।

 

জেলার রাণীনগরে বন্ধুদের সাথে ঈদের আনন্দ করতে ঘুরতে বেড়িয়ে ভটভটি উল্টে পুকুরে পড়ে হৃদয় (১২) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। হৃদয় উপজেলার আমিরপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। ঈদের দিন উপজেলার আমিরপুর গ্রামের বিভিন্ন বয়সি যুবক ও কিশোর বন্ধুরা মিলে ভটভটি যোগে ঈদ আনন্দ করে ঘুরতে বের হয়েছিল। ভটভটিতে প্রায় ১৮ জন ছিলেন। ঘোরাফেরা শেষে রাত ৯টার দিকে বাড়ি ফেরার পথে ভাটকৈ-দেউলা রাস্তার ভাটকৈ খগেনের পুকুরপাড়ে পৌঁছালে ভটভটি উল্টে পুকুরে পড়ে যায়। এতে হৃদয় মারা যায়। একই ঘটনায় ৫ জন আহত হয়।#

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews