বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
শিরোনাম :
শ্বাসরুদ্ধকর অভিযানে আন্তজেলা গরু ডাকাত চক্রের ৩ সদস্য গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন রূপগঞ্জে ৫০০ রোগীর মুখে হাসি, বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা নাচোল থানায় বৃক্ষ রোপণ করেন–পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস  গোমস্তাপুরে প্রধানমন্ত্রীর পক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন ও প্রজেক্টরে প্রাথমিক শিক্ষা পদক প্রদর্শন​ কওমি মাদরাসা নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, নিরপেক্ষ তদন্তে সত্য উদঘাটনের আহ্বান সৈয়দ শিব্বির আহমদ ( শিবলী)  সৈয়দ মাহদী আলিয়া মাদ্রাসায় মেধাবীদের মাঝে নগদ বৃত্তি বিতরণ চাঁপাইনবাবগঞ্জে মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা শুরু ​রূপগঞ্জে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা পেলেন ৫০০ রোগী স্কুল শিক্ষক মাসুদ রানার বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ

সন্তানের লাশ নিয়ে মানববন্ধনে দাঁড়িয়ে বিচার চাইলেন মা

  • প্রকাশিত: সোমবার, ২৩ মার্চ, ২০২৬
  • ১৬৪ বার পড়া হয়েছে
274

এইচ এম শুভ ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাঁড়িয়ে বিচার চেয়েছেন এক মা। সোমবার (২৩ মার্চ ) দুপুরে ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নের পূর্ব ভাউতিতা সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় মা লিয়া মনি আক্তার তার ১৩ মাসের কন্যা সন্তান জেসমিন এর লাশ নিয়ে বিচারের দাবিতে মানববন্ধনে দাঁড়ান। মেয়ের জন্মদাতা প্রেমিক হৃদয় বেপারীর জন্য শিশু জেসমিনের মৃত্যু হয়েছে এমন অভিযোগ মা লিয়া মনির। মেয়ে হত্যার জন্য হৃদয় বেপারির ফাঁসি চাওয়া হয় মানববন্ধন থেকে।

এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন, লিয়া মনি, তার বাবা মো. ফারুক হোসেন মাঝি, মা পলি বেগম, চাচা বেল্লাল মাঝি, ফুপু জোসনা বেগম।

তারা বলেন, ‘২০২১ সালে একই এলাকার হৃদয় বেপারির সাথে প্রেমের সম্পর্কে জড়ান লিয়া মনি। প্রেমিক হৃদয় বেপারীর সাথে অবৈধ ভাবে মেলামেশার এক পর্যায়ে গর্ভবতী হন লিয়ামনি। ২০২৫ সালের ১৬ ফেব্রুয়ারী বরিশালের শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সিজারিয়ান অপারেশনের মাধ্যমে কন্যা সন্তানের জন্ম দেন লিয়া মনি। এসময় প্রেমিক হৃদয় বেপারী তার মামা রফিক হাওলাদার ও নানা মান্নান হাওলাদার সাথে ছিলেন। হাসপাতাল থেকে বাসা নিয়ে আনুষ্ঠানিক ভাবে বিয়ে দেয়ার প্রতিশ্রুতি দেয়া হয়। ১৯ ফেব্রুয়ারি হাপাতাল থেকে বাড়ি ফেরার পথে কৌশলে নবজাত শিশু নিয়ে পালিয়ে যান হৃদয় বেপারি ও তার স্বজনরা। পরে রাস্তার পাশে ফেলে রেখে পালিয়ে যান। সেখান থেকে এক ভিক্ষুক উদ্ধার করে চাইল্ড হোমে পাঠান। সেখানে বেরে ওঠে ওই নবজাতক শিশু। ঘটনার তিন মাস পরে খবর পেয়ে লিয়া মনির পরিবার ওই শিশুটিকে আনার ইচ্ছে প্রকাশ করে। ডিএনএ পরিক্ষা সহ অন্যান্য আইনী প্রকৃয়া শেষ করে এবছরের ৯ মার্চ ওই শিশুকে অসুস্থ অবস্থায় নিয়ে আসে। শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান হয়ে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে শিশু জেসমিন এর মৃত্যু হয়। ধর্ষনের অভিযোগ এনে লিয়া মনি বাদি হয়ে হৃদয় বেপারী সহ তিন জনের বিরুদ্ধে গত ৯ মার্চ ঝালকাঠি থানায় মামলা করেছেন। অভিযুক্ত হৃদয় ব্যাপারী পলাতক রয়েছে। তবে অভিযুক্ত হৃদয় বেপারীর বাবা আবুল বেপারী তার ছেলে বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।

ঝালকাঠি সদর থানার ওসি ইমতিয়াজ আহম্মেদ বলেন, ধর্ষনে অভিযোগে মামলা হয়েছে। আসামী পলাতক রয়েছে তাকে গ্রেফতারের চেষ্ঠা চলছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews