শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

ভোলাহাটে ১৯৯৪ সালের এসএসসি ব্যাচের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠিত

  • প্রকাশিত: সোমবার, ২৩ মার্চ, ২০২৬
  • ১৯০ বার পড়া হয়েছে
285

মোঃ শাহ কবির ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার বজরাটেক সবজা পাইলট উচ্চ বিদ্যালয়ের ১৯৯৪ সালের এসএসসি ব্যাচের প্রথম পুনর্মিলনী উৎসব আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ মার্চ) ২০২৬ সারাদিন ব্যাপী বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুস শুকুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্তমান প্রধান শিক্ষক মোঃ ফরিদ উদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক মোঃ আলতাফুর রহমান, শিক্ষক আব্দুর রাকিব, শিক্ষক মোঃ রবিউল ইসলাম, প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল বারী, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আরাফাত আলী এবং অবসরপ্রাপ্ত শিক্ষক সহিমুদ্দিন।
১৯৯৪ সালের এসএসসি ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ আনিরুল ইসলাম, মোঃ তাসেম আলী, মোঃ ওবায়দুল হক মিঠু,মোঃ সায়েম আলী, মোঃ রাফিজুল হক ও শিক্ষক মশিউর রহমানসহ মোট ৪৭ জন শিক্ষার্থী। তারা পরিবার-পরিজনসহ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন, যা মিলনমেলাকে আরও প্রাণবন্ত করে তোলে।
দিনব্যাপী এ অনুষ্ঠানে ছিল পরিচয় পর্ব, স্মৃতিচারণ, মধ্যাহ্নভোজ, বিভিন্ন প্রতিযোগিতা, লটারি ড্র এবং শিক্ষকদের সম্মাননা ও পুরস্কার বিতরণ। দীর্ঘদিন পর সহপাঠীদের একত্রিত হওয়ায় অংশগ্রহণকারীদের মাঝে ছিল আবেগঘন পরিবেশ।
আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের মিলনমেলার আয়োজন অব্যাহত থাকবে, যাতে বন্ধন আরও সুদৃঢ় হয় এবং প্রজন্মের মধ্যে সম্পর্ক অটুট থাকে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews