বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
শিরোনাম :
শ্বাসরুদ্ধকর অভিযানে আন্তজেলা গরু ডাকাত চক্রের ৩ সদস্য গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন রূপগঞ্জে ৫০০ রোগীর মুখে হাসি, বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা নাচোল থানায় বৃক্ষ রোপণ করেন–পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস  গোমস্তাপুরে প্রধানমন্ত্রীর পক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন ও প্রজেক্টরে প্রাথমিক শিক্ষা পদক প্রদর্শন​ কওমি মাদরাসা নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, নিরপেক্ষ তদন্তে সত্য উদঘাটনের আহ্বান সৈয়দ শিব্বির আহমদ ( শিবলী)  সৈয়দ মাহদী আলিয়া মাদ্রাসায় মেধাবীদের মাঝে নগদ বৃত্তি বিতরণ চাঁপাইনবাবগঞ্জে মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা শুরু ​রূপগঞ্জে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা পেলেন ৫০০ রোগী স্কুল শিক্ষক মাসুদ রানার বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ

দেওগাঁও শাহী জামে মসজিদে চুরি: রাতের আঁধারে গেট ভেঙে ফ্যানসহ মূল্যবান সামগ্রী লুট

  • প্রকাশিত: সোমবার, ২৩ মার্চ, ২০২৬
  • ১১৭ বার পড়া হয়েছে
185

মাধবপুর প্রতিনিধি : ফোরকান উদ্দিন রোমান

মাধবপুর উপজেলার দেওগাঁও শাহী জামে মসজিদে গভীর রাতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা মসজিদের গেটের নিচে এসিড প্রয়োগ করে লোহা দুর্বল করে ভেঙে ভেতরে প্রবেশ করে এবং ফ্যানসহ বিভিন্ন মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে যায়।
ঘটনার বিষয়ে মসজিদ কমিটির সহ-সভাপতি সোলেমান চৌধুরী বলেন, “এটি অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয় ঘটনা। একটি পবিত্র স্থানে এভাবে চুরি হওয়া আমাদের সবাইকে ব্যথিত করেছে। আমরা দ্রুত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।”
মসজিদ কমিটির সভাপতি মো: জুবের চৌধুরী বলেন, “মসজিদের নিরাপত্তা নিয়ে আমরা সবসময় সচেতন ছিলাম, কিন্তু এভাবে পরিকল্পিতভাবে এসিড দিয়ে গেট ভেঙে চুরি করা সত্যিই উদ্বেগজনক। প্রশাসনের কাছে আমাদের জোর দাবি—এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে কার্যকর ব্যবস্থা নেওয়া হোক।”
মসজিদের মুসল্লী কাজী সালেকুর রহমান বলেন, “আমরা প্রতিদিন এখানে নামাজ আদায় করি। মসজিদের নিরাপত্তা নিয়ে এখন আমরা ভীষণ আতঙ্কিত। দ্রুত চোরদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা জরুরি।” মসজিদের সেক্রেটারি মুজাহিদ মিয়া বলেন,“এর আগেও আমাদের মসজিদের মাইকের ইউনিট চুরি হয়েছে। এবার আবার ফ্যানসহ অনেক মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে। বারবার এমন ঘটনা ঘটায় আমরা খুবই উদ্বিগ্ন। মসজিদের নিরাপত্তা জোরদার করা এখন সময়ের দাবি।”
স্থানীয়দের মতে, মসজিদের মতো পবিত্র স্থানে এমন চুরির ঘটনা এলাকাবাসীর মাঝে চরম ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি করেছে। তারা দ্রুত তদন্ত সাপেক্ষে জড়িতদের শনাক্ত করে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews