শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০২:১০ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

৪৮ ঘণ্টার আলটিমেটাম দিলেন ট্রাম্প, বিশ্ববাজারে বাড়লো তেলের দাম

  • প্রকাশিত: সোমবার, ২৩ মার্চ, ২০২৬
  • ১৬২ বার পড়া হয়েছে
256

 অনলাইন ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে হরমুজ প্রণালি খুলে দেওয়ার জন্য ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেওয়ার পর এবং একই সময়ে ইসরায়েল যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়ায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে ঊর্ধ্বগতি দেখা দিয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান প্রতিবেদন প্রকাশের মাধ্যমে জানায়, নির্ধারিত সময়ের মধ্যে প্রণালি খুলে না হলে ইরানের জ্বালানি অবকাঠামোর ওপর হামলার হুমকি দিয়েছেন ট্রাম্প।

অন্য দিকে ইসরায়েল সতর্ক করে জানিয়েছে, চলমান সংঘাত আরও কয়েক সপ্তাহ স্থায়ী হতে পারে।

গণমাধ্যমের দাবি, গ্রিনিচ মান সময় অনুযায়ী রোববার রাত ১০টায় বাজার খোলার পরপরই তেলের দামে ঊর্ধ্বগতি শুরু হয়। মার্কিন অপরিশোধিত তেল ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) মে মাসের সরবরাহমূল্য ১ দশমিক ৮ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়িয়ে যায়, যদিও পরে কিছুটা কমে আসে।

একই সময়ে নর্থ সি ব্রেন্ট ক্রুড তেলের মে মাসের সরবরাহমূল্যও বেড়ে ব্যারেলপ্রতি ১১৩ দশমিক ৪৪ ডলারে পৌঁছে। তবে লেনদেন শুরুর ৪৫ মিনিট পর তা কিছুটা কমে প্রায় ১১১ ডলারের কাছাকাছি স্থিতিশীল হয়।

উল্লেখ্য, গত ২৭ ফেব্রুয়ারি ইরান-এ মার্কিন-ইসরায়েলি হামলা শুরুর আগের দিন ডব্লিউটিআই ও ব্রেন্ট ক্রুড তেলের দাম ছিল যথাক্রমে ৬৭ দশমিক ০২ এবং ৭২ দশমিক ৪৮ ডলার।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা এবং হরমুজ প্রণালি ঘিরে অনিশ্চয়তা বিশ্ব জ্বালানি বাজারে নতুন চাপ তৈরি করছে। পরিস্থিতি আরও জটিল হলে তেলের দামে বড় ধরনের ওঠানামার আশঙ্কা রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews