বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
শিরোনাম :
শ্বাসরুদ্ধকর অভিযানে আন্তজেলা গরু ডাকাত চক্রের ৩ সদস্য গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন রূপগঞ্জে ৫০০ রোগীর মুখে হাসি, বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা নাচোল থানায় বৃক্ষ রোপণ করেন–পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস  গোমস্তাপুরে প্রধানমন্ত্রীর পক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন ও প্রজেক্টরে প্রাথমিক শিক্ষা পদক প্রদর্শন​ কওমি মাদরাসা নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, নিরপেক্ষ তদন্তে সত্য উদঘাটনের আহ্বান সৈয়দ শিব্বির আহমদ ( শিবলী)  সৈয়দ মাহদী আলিয়া মাদ্রাসায় মেধাবীদের মাঝে নগদ বৃত্তি বিতরণ চাঁপাইনবাবগঞ্জে মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা শুরু ​রূপগঞ্জে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা পেলেন ৫০০ রোগী স্কুল শিক্ষক মাসুদ রানার বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ

নওগাঁয় ৭শতাধিক অসহায়দের মাঝে ঈদ সামগ্রি উপহার বিতরণ করলেন তুহিন

  • প্রকাশিত: শুক্রবার, ২০ মার্চ, ২০২৬
  • ১২৯ বার পড়া হয়েছে
210

শামীম আনসারী নওগাঁ জেলা প্রতিনিধি:

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারও নওগাঁয় অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৪টায় শহরের ঘোষপাড়া মহল্লায় জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সমাজসেবক মাসুদ হাসান তুহিন এসব বিতরণ করেন।

 

এ সময় প্রতিটি প্যাকেট দুধ, সেমাই, চিনি, লাচ্ছা, পোলাও চাল ও তেলসহ বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। তার এই মানবিক উদ্যোগে এলাকার নিম্ন আয়ের অনেক পরিবার উপকৃত হয়েছে এবং ঈদের আনন্দ ভাগাভাগি করার সুযোগ পেয়েছে।

 

মাসুদ হাসান তুহিন দীর্ঘদিন ধরে নিজ উদ্যোগে নানা সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছেন। বিশেষ করে করোনা মহামারির সময় তিনি অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে খাদ্য সহায়তা ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করে প্রশংসা অর্জন করেন। এছাড়াও শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং দুর্যোগকালীন সহায়তায় তার সক্রিয় ভূমিকা স্থানীয়দের কাছে প্রশংসিত।

 

এ-সময় উপস্থিত ছিলেন- থানা বিএনপির সহসভাপতি তৌহিদুল ইসলাম উজ্জ্বল, জেলা কৃষক দলের সদস্য সচিব এ.টি.এম ফিরোজ দুলু, ৫নং ওর্য়াড বিএনপির সাভাপতি আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী সাজ্জু, বিএনপি নেতা শেখ তারেক হাসান, শাহিন আলম, গোলাম মোস্তফা বাবর, সাকিবুল ইসলাম কাপ্টেন ও রেজাউল ইসলাম প্রমুখ।#

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews