বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
শিরোনাম :
শ্বাসরুদ্ধকর অভিযানে আন্তজেলা গরু ডাকাত চক্রের ৩ সদস্য গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন রূপগঞ্জে ৫০০ রোগীর মুখে হাসি, বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা নাচোল থানায় বৃক্ষ রোপণ করেন–পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস  গোমস্তাপুরে প্রধানমন্ত্রীর পক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন ও প্রজেক্টরে প্রাথমিক শিক্ষা পদক প্রদর্শন​ কওমি মাদরাসা নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, নিরপেক্ষ তদন্তে সত্য উদঘাটনের আহ্বান সৈয়দ শিব্বির আহমদ ( শিবলী)  সৈয়দ মাহদী আলিয়া মাদ্রাসায় মেধাবীদের মাঝে নগদ বৃত্তি বিতরণ চাঁপাইনবাবগঞ্জে মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা শুরু ​রূপগঞ্জে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা পেলেন ৫০০ রোগী স্কুল শিক্ষক মাসুদ রানার বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ

পবা ও মোহনপুরে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করলেন এমপি মিলন

  • প্রকাশিত: শুক্রবার, ২০ মার্চ, ২০২৬
  • ১৩৭ বার পড়া হয়েছে
239

ফিরোজ আলম, নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীর পবা উপজেলার হরিয়ান ইউনিয়ন ও মোহনপুর উপজেলার মৌগাছী ইউনিয়নে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ ২০২৬) সকাল ১১টায় পবা উপজেলার হরিয়ান ইউনিয়নের হনহাট এলাকায় হরিয়ান বিএনপির সাবেক সভাপতি রজব আলীর উদ্যোগে আয়োজিত ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবা-মোহনপুর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন।
এসময় তিনি প্রায় ৪০০ জন অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি মিলন বলেন, “ঈদের আনন্দ থেকে যেন কোনো দরিদ্র ও অসহায় মানুষ বঞ্চিত না হয়, সে লক্ষ্যেই বিএনপি সরকার কাজ করছে। নির্বাচনে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের মাধ্যমে সমাজের সকল মানুষের মুখে হাসি ফোটানোই আমাদের উদ্দেশ্য।”
তিনি আরও বলেন, “প্রতিশ্রুতি অনুযায়ী বিএনপি সরকার ইতোমধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু করেছে। খুব শিগগিরই এই সুবিধা সবার দোরগোড়ায় পৌঁছে যাবে।”

পরে বিকেল ৩ টায় মোহনপুর উপজেলার ৪ নং মৌগাছি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইউনুস আলী মন্ডলের আয়োজনে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন পবা উপজেলা বিএনপির আহ্বায়ক আলী হোসেন, হরিয়ান ইউনিয়নের সাবেক সভাপতি আব্দুর রহমান, মোহনপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান মাহবুব আর রশিদ, সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান কাজিম উদ্দিন,
উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম, উপজেলা কৃষক দলের আহ্বায়ক গোলাম মোস্তফা বাবলু, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মাহমুদুল হাসান রুবেলসহ স্থানীয় নেতৃবৃন্দ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews