1. LIVE@dcbtv24.com : NEWS TV : NEWS TV
  2. info@www.dcbtv24.com : DCB TV24 :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন

চৌমুহনী ইউনিয়নের ২নং ওয়ার্ডে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত

মাধবপুর প্রতিনিধি : ফোরকান উদ্দিন রোমান
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ৫৩ বার পড়া হয়েছে
87

মাধবপুর প্রতিনিধি : ফোরকান উদ্দিন রোমান
বাংলাদেশ জামায়াতে ইসলামী ২নং চৌমুহনী ইউনিয়নের ২নং ওয়ার্ডের উদ্যোগে এক ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। উক্ত মাহফিলে চৌমুহনী ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি আল মাসুদ লোকমানসহ জেলা পর্যায়ের নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ইফতার মাহফিলে আগত অতিথিরা দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশগ্রহণ করেন। এ সময় বক্তারা রমজানের শিক্ষা ব্যক্তি ও সমাজ জীবনে বাস্তবায়নের উপর গুরুত্বারোপ করেন।
চৌমুহনী ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি আল মাসুদ লোকমান তার বক্তব্যে বলেন, “রমজান মাস আমাদেরকে আত্মসংযম, সহানুভূতি ও তাকওয়া অর্জনের শিক্ষা দেয়। এই শিক্ষা কাজে লাগিয়ে একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে। পাশাপাশি সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।”
তিনি আরও বলেন, “বর্তমান সময়ে ইসলামি মূল্যবোধকে ধারণ করে ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারলেই সমাজে শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠা সম্ভব হবে।”
মাহফিলটি এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট