বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০২:১২ অপরাহ্ন
শিরোনাম :
শ্বাসরুদ্ধকর অভিযানে আন্তজেলা গরু ডাকাত চক্রের ৩ সদস্য গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন রূপগঞ্জে ৫০০ রোগীর মুখে হাসি, বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা নাচোল থানায় বৃক্ষ রোপণ করেন–পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস  গোমস্তাপুরে প্রধানমন্ত্রীর পক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন ও প্রজেক্টরে প্রাথমিক শিক্ষা পদক প্রদর্শন​ কওমি মাদরাসা নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, নিরপেক্ষ তদন্তে সত্য উদঘাটনের আহ্বান সৈয়দ শিব্বির আহমদ ( শিবলী)  সৈয়দ মাহদী আলিয়া মাদ্রাসায় মেধাবীদের মাঝে নগদ বৃত্তি বিতরণ চাঁপাইনবাবগঞ্জে মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা শুরু ​রূপগঞ্জে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা পেলেন ৫০০ রোগী স্কুল শিক্ষক মাসুদ রানার বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ

নারায়ণগঞ্জ সদর পূর্ব থানার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ১১৩ বার পড়া হয়েছে
185

নারায়ণগঞ্জ সদর প্রতিনিধি মোঃ আতিকুর রহমান ইলিয়াস

নারায়ণগঞ্জ সদর পূর্ব থানার উদ্যোগে পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। মানবিক এই কর্মসূচিতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুহাম্মদ জামাল হোসাইন। সভাপতিত্ব করেন ফজলুল হক জাফরি। এছাড়াও থানা কর্মপরিষদ সদস্য বাবুল হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ জামাল হোসাইন বলেন, সমাজের বিত্তবানদের এগিয়ে এসে অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে। ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখা প্রয়োজন।
সভাপতির বক্তব্যে ফজলুল হক জাফরি বলেন, সামাজিক দায়িত্ববোধ থেকেই এ আয়োজন করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম চলমান থাকবে।
অনুষ্ঠান শেষে দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও প্রয়োজনীয় ঈদ উপহার বিতরণ করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews