শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

অসহায় ও দুস্থদের মাঝে খোকনের ঈদ সামগ্রী বিতরণ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ১৭৭ বার পড়া হয়েছে
306

সারওয়ার জাহান সুমন,গোমস্তাপুর প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তপুরের রহনপুরে মানবিক বাসিন্দা ইজভান টেকের কান্ট্রি ডিরেক্টর এম ফেরদৌস ইসলাম খোকনের আয়োজনে দুই হাজার অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

আজ ১৯ মার্চ বৃহস্পতিবার ২৯ রমজান দুপুরে রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ মাঠে এম ফেরদৌস ইসলাম খোকনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার চাঁপাইনবাবগঞ্জ এস এম ফিরোজ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন রহনপুর হাজী রিয়াজউদ্দিন সরকার উচ্চ বিদ্যালয় শিক্ষক সিরাজুল ইসলাম, সাবেক কাউন্সিলর সাদিকুল ইসলাম, রহসপুর স্টেশন বাজার কল্যাণ সমিতির সহ-সভাপতি ও রাজনৈতিক নেতা সাজ্জাদ আলী। এ সময় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর রবিউল ইসলাম বাচ্চু সহ এলাকার সুধীজন। আয়োজন এম ফেরদৌস তার বক্তৃতায় বলেন, লেখাপড়া শেষ করে আমি যেদিন বুঝতে শিখেছি কিছু করতে শিখেছি সেদিন থেকেই মনের ইচ্ছা ছিল জীবনে প্রতিষ্ঠিত হতে পারলে মানুষের সুখে দুখে সবসময় পাশে থাকবো। সেই ভাবনার জায়গা থেকে ২০১৭ সাল থেকে সুখে দুখে মানুষের সঙ্গে আছি থাকবো ইনশাআল্লাহ। আমরা সকলেই জানি ঈদ মানে আনন্দ আর ঈদ মানে খুশি আর সেই খুশিকে ভাগাভাগি করে নিতে আমার এই ক্ষুদ্র আয়োজন। আমরা চাই সুন্দর একটি সমাজ বিনির্মাণ করতে হলে সকলের সহযোগিতা সম্ভব নয়। তাই পিছিয়ে পড়া সমাজকে নিয়েই সবার আগে আমাদেরকে এগিয়ে যেতে হবে। আয়োজক এম ফেরদৌস ঈদ উপলক্ষে প্রতিবছরের ন্যায় এবারও প্রায় দুই হাজার পরিবারের নিকট ঈদ উপহার তুলে দেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews