শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

গোমস্তাপুরে এক গৃহবধূর আত্মহত্যা

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ২০৪ বার পড়া হয়েছে
306

​মো:সামিরুল ইসলাম:গোমস্তাপুর প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানাধীন উত্তর মকরমপুর মধ্যপাড়া গ্রামে পারিবারিক কলহ ও নির্যাতনের জেরে শিল্পী বেগম (৩০) নামের এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

মঙ্গলবার (১৭ মার্চ), আনুমানিক সকাল সাড়ে ছয় টা থেকে আটটারব মধ্যবর্তী সময়ে এই ঘটনাটি ঘটে।মৃত্যু শিল্পী বেগম জেলার শিবগঞ্জের উপজেলার শ্যামপুর গোপালনগর, গ্রামের মৃত ওয়াজেদ আলী মেয়ে, ও হেলিম রেজা, পিতা ইন্তাজ আলী গ্রাম-উত্তর মকরমপুর মধ্যপাড়া থানা গোমস্তাপুর এর স্ত্রী।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, শিল্পী বেগমের সাথে তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের দীর্ঘদিনের সাংসারিক ঝামেলা চলছিল। আজ সকালে স্বামীর বাড়ির লোকজনের নির্যাতন ও প্ররোচনার শিকার হয়ে ক্ষোভে ও অভিমানে সে
তার শাশুড়ি মোছাম্মৎ আকতারা বেগম (৫০)-এর শয়নকক্ষে সিলিং ফ্যানের সাথে রশি দিয়ে গলায় ফাঁস দেন।

এই বিষয়ে গোমস্তাপুর থানার ওসি আব্দুল বারিক বলেন, মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে । এই ঘটনায় মৃতার স্বামী ও শাশুড়িকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। উক্ত ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews