শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

গোমস্তাপুরে জমিতে বিষ প্রয়োগে ৫ বিঘা জমির ধান ক্ষতি সাধাণ করার অভিযোগ

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ১৪৪ বার পড়া হয়েছে
280

নিজস্ব প্রতিবেদক:

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর ইউনিয়নের তিনপুকুর মাঠে শত্রুতার জেরে এক কৃষকের প্রায় ৫ বিঘা জমির ইরি ধান বিষ প্রয়োগে মেরে ফেলার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী কৃষক মোঃ মিজানুর রহমান (৫৪) গত ১৩ মার্চ সকালে তার জমিতে গিয়ে দেখেন, আবাদকৃত ধান গাছগুলো অতি মাত্রায় কীটনাশক প্রয়োগের ফলে শুকিয়ে মরে গেছে। এতে তার প্রায় ১ লক্ষ ৫০ হাজার টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, গোমস্তাপুর থানাধীন নওদা মৌজার (আরএস দাগ নং ৮৫৩ ও ৮৫৪) ১.৫৯ একর জমি মিজানুর রহমানের স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজন ওয়ারিশ সূত্রে প্রাপ্ত হয়ে দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন। চলতি মৌসুমে সেখানে ইরি ধানের আবাদ করা হয়েছিল। মিজানুর রহমানের অভিযোগ, একই এলাকার মোঃ শফিকুল ইসলাম শফি ও মোঃ কবিরসহ বেশ কিছু ব্যক্তির সাথে জমিজমা নিয়ে তাদের দীর্ঘদিনের বিরোধ চলছিল। বিবাদীরা ইতিপূর্বে জমিটি জোরপূর্বক দখলের হুমকিও দিয়েছিল।
ভুক্তভোগী মিজানুর রহমান জানান, গত ১২ মার্চ বিকেলে তিনি মাঠের পরিচর্যা শেষ করে বাড়ি ফেরেন। পরদিন ১৩ মার্চ সকাল ১০টার সময় জমিতে গিয়ে দেখেন, রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তার ৫ বিঘা জমির ধানে আগাছা দমন বিষ প্রয়োগ করেছে, যার ফলে সব ধান গাছ মরে নষ্ট হয়ে গেছে ক্ষতিগ্রস্ত কৃষক জানান,
স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সাথে আলোচনা শেষে কৃষক মিজানুর রহমান গোমস্তাপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। শফিকুল ইসলাম শফি, কবির, মাসুদ, বাবু, শামীম, রাকিব, মোমিন, আনোয়ার ও শাহীনসহ অজ্ঞাতনামা আরও ৮-১০ জনের নাম উল্লেখ করে অভিযোগ

এই বিষয়ে অভিযুক্তদের মধ্যে মমিনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ওরা নিজেরা আমাদের জমিতে কিট নাশক ব্যবহার করে আমাদের উপর দোষ চাপিয়ে থানায় অভিযোগ করেছে।

এ বিষয়ে গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বারিক বলেন, দুই পক্ষের অভিযোগ পেয়েছি বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews