বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০১:১০ অপরাহ্ন
শিরোনাম :
শ্বাসরুদ্ধকর অভিযানে আন্তজেলা গরু ডাকাত চক্রের ৩ সদস্য গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন রূপগঞ্জে ৫০০ রোগীর মুখে হাসি, বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা নাচোল থানায় বৃক্ষ রোপণ করেন–পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস  গোমস্তাপুরে প্রধানমন্ত্রীর পক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন ও প্রজেক্টরে প্রাথমিক শিক্ষা পদক প্রদর্শন​ কওমি মাদরাসা নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, নিরপেক্ষ তদন্তে সত্য উদঘাটনের আহ্বান সৈয়দ শিব্বির আহমদ ( শিবলী)  সৈয়দ মাহদী আলিয়া মাদ্রাসায় মেধাবীদের মাঝে নগদ বৃত্তি বিতরণ চাঁপাইনবাবগঞ্জে মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা শুরু ​রূপগঞ্জে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা পেলেন ৫০০ রোগী স্কুল শিক্ষক মাসুদ রানার বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ

পূর্ব শক্রতার জেরে আমের গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ১৪৪ বার পড়া হয়েছে
218

ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:

পূর্ব শক্রতার জের ধরে রাতের আঁধারে আমের গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে চাঁপাই নবাবগঞ্জ সদর উপজেলার চরবাঘডাঙ্গা ইউনিয়নের সুকনাপাড়া গ্রামে। এঘটনায় আজ সোমবার (১৬ মার্চ) চাঁপাই নবাবগঞ্জ সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেছেন বাগান মালিক সইবুর রহমান।
অভিযোগ সূত্রে জানা যায়, গত শনিবার (১৪ মার্চ) দিবাগত রাত প্রায় বারোটার সময় এই ঘটনা ঘটে। অভিযোগে আরও বলা হয়, চাঁপাই নবাবগঞ্জ সদর উপজেলা চরবাঘডাঙ্গা ইউনিয়নের তিনঘরিয়া গ্রামের সৈবুর রহমানের সাথে পূর্ব শক্রতা ছিল একই এলাকার কসিমুদ্দিনের ছেলে মনিরুল ও জাহাঙ্গীরের সঙ্গে। সেই শক্রতার জের ধরেই এই আম গাছগুলো কেটে ফেলা হয় ।
এবিষয়ে বাগান মালিক শৈবুর রহমান জানান, তার জীবিকার অন্যতম উৎস ছিল এই আম গাছ গুলো গাছগুলো কেটে ফেলায় তিনি আর্থিকভাবে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন। তিনি প্রশাসনের কাছে দ্রুত এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
অভিযুক্ত মনিরুল ইসলামের সঙ্গে কথা বললে তিনি জানান, আম গাছ কাটার বিষয়ে তারা কিছুই জানেনা এবং এই গাছগুলো তারা নিজেরাই কেটে আমাদের দোষ দিচ্ছেন।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা সূত্রে জানা গেছে, অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত শুরু হয়েছে। দোষীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছে পুলিশ প্রশাসন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews