বুলবুল আহম্মেদ বুলু বদলগাছী নওগাঁ প্রতিনিধি বদলগাছী উপজেলার মিঠাপুর ইউনিয়নে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ২০২৫- ২০২৬ অর্থবছরে মানবিক সহায়তা কর্মসুচির আওতায় দুঃস্থ অসহায় পরিবারের মাঝে ভিজিএফ এর চাউল সুষ্ঠু ভাবে বিতরন করা হয়েছে। রবিবারে মিঠাপুর ইউনিয়ন পরিষদ চত্বরে আনুষ্ঠানিক ভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন মিঠাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফিরোজ হোসেন ও দায়িত্বরত ট্যাগ অফিসার উপসহকারী কৃষি কর্মকর্তা ছানোয়ার হোসেন হারুন মেম্বার বিএনপি নেতা খায়রুল ইসলাম। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয়ের বাস্তবায়নে এ ইউনিয়নে ২হাজার ১ শত ২২ জন অসহায় পরিবারের সুবিধাভোগিদের মধ্যে জনপ্রতি ১০ কেজি করে এ চাউল বিতরণ করা হয়। ইউনিয়ন পরিষদের সচিব নাহিদ হাসান আনোয়ার হোসেন সহ অন্যান্যে সদস্যবৃন্দ এ বিতরন কার্যক্রম উদ্বোধন করেন। বিতরন ব্যবস্থাপনায় সন্তুষ্টি প্রকাশ করেন সংশ্লিষ্ট কমিটির সদস্যবৃন্দ।এছাড়া গণমাধ্যমকর্মীসহ ইউপি সদস্যগণ উপস্থিত ছিলেন।
81
বুলবুল আহম্মেদ বুলু বদলগাছী নওগাঁ প্রতিনিধি
বদলগাছী উপজেলার মিঠাপুর ইউনিয়নে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ২০২৫- ২০২৬ অর্থবছরে মানবিক সহায়তা কর্মসুচির আওতায় দুঃস্থ অসহায় পরিবারের মাঝে ভিজিএফ এর চাউল সুষ্ঠু ভাবে বিতরন করা হয়েছে।
রবিবারে মিঠাপুর ইউনিয়ন পরিষদ চত্বরে আনুষ্ঠানিক ভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন মিঠাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফিরোজ হোসেন ও দায়িত্বরত ট্যাগ অফিসার উপসহকারী কৃষি কর্মকর্তা ছানোয়ার হোসেন হারুন মেম্বার বিএনপি নেতা খায়রুল ইসলাম।
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয়ের বাস্তবায়নে এ ইউনিয়নে ২হাজার ১ শত ২২ জন অসহায় পরিবারের সুবিধাভোগিদের মধ্যে জনপ্রতি ১০ কেজি করে এ চাউল বিতরণ করা হয়।
ইউনিয়ন পরিষদের সচিব নাহিদ হাসান আনোয়ার হোসেন সহ অন্যান্যে সদস্যবৃন্দ এ বিতরন কার্যক্রম উদ্বোধন করেন। বিতরন ব্যবস্থাপনায় সন্তুষ্টি প্রকাশ করেন সংশ্লিষ্ট কমিটির সদস্যবৃন্দ।এছাড়া গণমাধ্যমকর্মীসহ ইউপি সদস্যগণ উপস্থিত ছিলেন।