রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

বাগাতিপাড়ায় পূর্ব শত্রুতার জেরে কৃষকের ওপরে সশস্ত্র হামলা

  • প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ২০৪ বার পড়া হয়েছে
314

হাসান আলী সোহেল, নিজস্ব প্রতিবেদক:
নাটোরের বাগাতিপাড়ায় পূর্ব শত্রুতার জেরে সেলিম উদ্দিন নামের এক কৃষকের ওপরে সশস্ত্র হামলার অভিযোগ উঠেছে উপজেলার ফাগুয়াড়দিয়ার ইউনিয়নের মাধববাড়িয়া এলাকার মৃত উসমান সরকারের ছেলে হেলাল সরকার, আলাল সরকার এবং বেলাল সরকারের বিরুদ্ধে।

বুধবার (১১ মার্চ) দুপুরে এনিয়ে বাগাতিপাড়া মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীর ছেলে পারভেজ হোসেন। আহত কৃষক সেলিম উদ্দিন উপজেলার হিজলী পুরাতন ভাটোপাড়া গ্রামের মৃত বাহার উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্র ও আহত পরিবারের অভিযোগে জানা যায়, মঙ্গলবার (১০ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ফাগুয়াড়দিয়ার ইউনিয়নের মাধববাড়িয়া এলাকায় নিজ পেয়াজ ক্ষেতে পরিচর্যার কাজে গেলে অভিযুক্তরা সেলিম উদ্দিনের ওপরে হাসুয়া দিয়ে আঘাত করে। তাকে উদ্ধার করতে গিয়ে সেলিমের ছেলে পারভেজও এলোপাতাড়ি মারপিটের শিকার হন। পরে আহতদের উদ্ধার করে স্থানীয়রা বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

অন্যদিকে অভিযুক্ত হেলাল সরকার বলেন, জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে মারামারি হয়েছে। এতে দুপক্ষের লোকজন আহত হয়েছে।

এ বিষয়ে বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম জানান, ঘটনাটি সম্পর্কে একটি লিখিত অভিযোগ তিনি হাতে পেয়েছেন। তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews