শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

পবা-মোহনপুরের কোনো কর্মীর ক্ষতি হওয়ার আগে যেন আমার ক্ষতি হয়: এমপি মিলন

  • প্রকাশিত: সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ২৬৬ বার পড়া হয়েছে
384

ফিরোজ আলম, নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীর মোহনপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ মার্চ ২০২৬) বিকেল সময়ে মোহনপুর উপজেলা বিএনপি’র প্রধান কার্যালয়ে উপজেলা মহিলা দলের আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।

কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
রাজশাহী -৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন।

তিনি উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে এমপি তার বক্তব্যে বলেন, কেশরহাট এলাকায় একটি দায়িত্বশীল রাজনৈতিক দল বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে। ধর্মীয় বিষয় নিয়ে দলের কেউ যেন কোনো ধরনের দলবাজিতে না জড়ায় সে জন্য তিনি সবাইকে সতর্ক করেন। তিনি বলেন, পাঁচ আগস্টের পরে বাংলাদেশ জামায়াতে ইসলামী হঠাৎ করে বিপ্লবী হয়ে উঠেছে। দুপুর পর্যন্ত তাদের কোনো খোঁজ ছিল না। তারা যে সংস্কৃতি শুরু করেছে, এর ফল তাদের ভোগ করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
এমপি মিলন আরও বলেন, জামায়াতে ইসলামী ইচ্ছাকৃতভাবে গণ্ডগোল সৃষ্টি করার চেষ্টা করছে। যে ব্যক্তির গায়ে কেউ হাত দেয়নি, তিনি এমনিতেই হার্ট অ্যাটাকে মারা গেছেন এমন ঘটনাকে কেন্দ্র করে তারা মিথ্যাচার করছে। তারা বলছে মাটি রক্তে ভিজে গেছে। তিনি অভিযোগ করেন, জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা বিএনপি নেতাকর্মীদের বাড়িঘর ভাঙচুর করেছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
তিনি আরও বলেন, “পবা-মোহনপুরের কোনো কর্মীর ক্ষতি হওয়ার আগে যেন আমার ক্ষতি হয়।”
বক্তব্যে তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কর্মকাণ্ড তুলে ধরেন। তিনি বলেন, ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসে বেগম খালেদা জিয়াকে মরণোত্তর পুরস্কার প্রদান করা হয়েছে। বেগম জিয়া ছিলেন নারী জাগরণের অন্যতম কর্ণধার। নারীদের উন্নয়ন ও ক্ষমতায়নের জন্য তিনি বিনা বেতনে শিক্ষার সুযোগ এবং চাকরির ক্ষেত্রে নারী কোটা চালু করেছিলেন। পাশাপাশি নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় গঠন করে নারীদের আরও সংগঠিত করার উদ্যোগ নেন। তার এই ধারাবাহিকতা বজায় রাখতে নারীদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, যারা ত্যাগী এবং দীর্ঘদিন ধরে দলের হয়ে কাজ করেছেন, তাদের সমন্বয়ে মহিলা দলের কমিটি গঠন করা হবে। অন্যান্য নারীরাও কমিটির সদস্য হিসেবে থাকবেন।
কর্মীসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের সভাপতি অ্যাডভোকেট শামসাদ বেগম মিতালী। জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সৈয়দা রুমেনা হোসেনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা বিএনপির সভাপতি শামীমুল ইসলাম মুন, সাধারণ সম্পাদক মাহাবুব আর রশিদ,
উপজেলা বিএনপি সাবেক সহ-সভাপতি ও মোহনপুর সরকারি ডিগ্রি কলেজ সাবেক উপাধ্যাক্ষ মকবুল হোসেন,
সাংগঠনিক সম্পাদক বাচ্চু রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক কাজিম উদ্দিন সরকার, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদের,
উপজেলা মহিলা দলের সাবেক সভাপতি ও সাবেক ইউপি সদস্য নাসিমা আক্তার বেলি, সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য ববিতা খাতুন।

এছাড়াও বিভিন্ন ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং মহিলা দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান বক্তা অ্যাডভোকেট শামসাদ বেগম মিতালী তার বক্তব্যে বলেন, দেশের উন্নয়ন করতে হলে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। অবমূল্যায়ন করে কোনো উন্নয়ন সম্ভব নয়। বিগত সময়ে অনেক চেষ্টা করেও এই কমিটি গঠন করা সম্ভব হয়নি। এই কমিটি থাকলে বিগত নির্বাচনে আরও সুশৃঙ্খল ও কার্যকরভাবে কাজ করা যেত। আগামীতে এই কমিটি দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সভায় উপস্থিত অতিথিরা বলেন, মোহনপুর উপজেলায় প্রায় এক লাখ ৪০ হাজার ভোটারের মধ্যে ৭২ হাজারই নারী। তাই নারীদের সংগঠিত করে শক্তিশালী মহিলা দলের কমিটি গঠন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা আরও বলেন, গত ১৭ বছরে পতিত সরকারের আমলে আন্দোলন-সংগ্রামে নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এজন্য দ্রুত একটি শক্তিশালী মহিলা দলের কমিটি গঠনের আহ্বান জানান বক্তারা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews