শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

চাঁপাইনবাবগঞ্জে গ্রাম্য সালিশকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১ আহত ৪

  • প্রকাশিত: সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ৩২৩ বার পড়া হয়েছে
485

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরকীয়া সম্পর্কের ঘটনাকে কেন্দ্র করে বসা একটি গ্রাম্য সালিশে দুই পক্ষের সংঘর্ষে আনিসুর রহমান নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন।
রোববার (৮ মার্চ) রাত ১১টার দিকে শিবগঞ্জ পৌর এলাকার কোর্টবাজারে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার ওসি হুমায়ুন কবির।
নিহত আনিসুর রহমান শিবগঞ্জ পৌর এলাকার দেওয়ান জাইগীর গ্রামের মৃত জাফর আলী মিস্ত্রির ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আনিসুর রহমানের ছেলে আব্দুল আওয়ালের সঙ্গে স্থানীয় এক নারী—কেতাবুল আলীর মেয়ে সাহিদা খাতুনের—পরকীয়া সম্পর্ক ছিল বলে অভিযোগ রয়েছে। বিষয়টি জানাজানি হলে উভয় পক্ষের অভিভাবক ও স্থানীয়রা একাধিকবার সালিশে বসেন।
রোববার রাতেও বিষয়টি মীমাংসার জন্য সালিশ অনুষ্ঠিত হয়। তবে কোনো সমাধান না হওয়ায় আনিসুর রহমান ও তার সঙ্গে আসা লোকজন বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। এ সময় ওই নারীর পরিবারের সদস্যরা লাঠিসোটা নিয়ে তাদের ওপর হামলা চালায়।
এতে আনিসুর রহমান ও তার সঙ্গে থাকা লোকজনও প্রতিরোধের চেষ্টা করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এক পর্যায়ে লাঠির আঘাতে গুরুতর আহত হন আনিসুর রহমান। পরে তিনি মারা যান।
শিবগঞ্জ থানার ওসি হুমায়ুন কবির জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে। ঘটনার পর থেকে অভিযুক্ত ওই নারীর পরিবারের সদস্যরা পলাতক রয়েছেন। তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews