1. LIVE@dcbtv24.com : NEWS TV : NEWS TV
  2. info@www.dcbtv24.com : DCB TV24 :
সোমবার, ০১ জুন ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন

সাংবাদিকদের সম্মানে ছাত্রশিবিরের ইফতার ও মতবিনিময় সভা

মোঃ মাহবুবুর রহমান, নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি,
  • প্রকাশিত: রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ১৮৬ বার পড়া হয়েছে
264

মোঃ মাহবুবুর রহমান, নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি,
নারায়ণগঞ্জের রূপগঞ্জে কর্মরত অনলাইন, প্রিন্ট, ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল ও মতবিনিময় সভার আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নারায়ণগঞ্জ জেলা শাখা।
রোববার ( ৮ মার্চ) সন্ধ্যায় ভুলতা গাউছিয়া এলাকায় রয়েল মুন রুফটপ রেস্টুরেন্টের মিলনায়তনে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি আকরাম হোসেনের সভাপতিত্বে ও নারায়ণগঞ্জ জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি হাসিবুল ইসলাম সিফাতে সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় রুপগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক সাত্তার আলী সোহেল, রূপগঞ্জ সাংবাদিক ফোরামের সভাপতি নাজমুল হুদা, আমাদের রূপগঞ্জ পত্রিকার সম্পাদক হানিফ মোল্লা সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

সভায় আকরাম হোসেনে বলেন, “জুলাই-আগস্টের আন্দোলনে সারাদেশের মতো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকরাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। নানা প্রতিকূলতা সত্ত্বেও তারা সত্য তুলে ধরতে কাজ করেছেন। গণমাধ্যম জাতির দর্পণ এবং সাংবাদিকরা জাতির বিবেক। দেশের বিভিন্ন সংকটময় সময়ে সাংবাদিকরা দায়িত্বশীল ভূমিকা পালন করেছেন। তাঁদের সম্মান জানাতেই আজকের এ আয়োজন।

ইফতার শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় আরো বক্তব্য রাখেন,জেলা ছাত্রশিবিরের প্রচার সম্পাদক ইমরান হোসেন তুহিন, সাংবাদিক মকবুল হোসেন, আশিকুর রহমান হান্নান, সাংবাদিক মোঃ মাহবুবুর রহমান, সাংবাদিক মাইনুল ইসলাম মাহিন , সাংবাদিক নজরুল ইসলাম বাদল, সাংবাদিক সাইফুল ইসলাম, সাংবাদিক ইসমাইল হোসেন,নূরে আলম, আলম হোসেন সহ অনন্য নেতৃত্ববৃন্দ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট