বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
শিরোনাম :
শ্বাসরুদ্ধকর অভিযানে আন্তজেলা গরু ডাকাত চক্রের ৩ সদস্য গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন রূপগঞ্জে ৫০০ রোগীর মুখে হাসি, বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা নাচোল থানায় বৃক্ষ রোপণ করেন–পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস  গোমস্তাপুরে প্রধানমন্ত্রীর পক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন ও প্রজেক্টরে প্রাথমিক শিক্ষা পদক প্রদর্শন​ কওমি মাদরাসা নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, নিরপেক্ষ তদন্তে সত্য উদঘাটনের আহ্বান সৈয়দ শিব্বির আহমদ ( শিবলী)  সৈয়দ মাহদী আলিয়া মাদ্রাসায় মেধাবীদের মাঝে নগদ বৃত্তি বিতরণ চাঁপাইনবাবগঞ্জে মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা শুরু ​রূপগঞ্জে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা পেলেন ৫০০ রোগী স্কুল শিক্ষক মাসুদ রানার বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ

নওগাঁয় গৃহবধূ ইয়াসমিন হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

  • প্রকাশিত: রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ১৪৮ বার পড়া হয়েছে
238

নওগাঁ প্রতিনিধি:

নওগাঁয় গৃহবধূ ইয়াসমিন বানুর হত্যায় জড়িতদের বিচার ও শাস্তির দাবীতে মানববন্ধন করেছে স্বজন ও এলাকাবাসী। রোববার বেলা সাড়ে ১১টায় শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের সড়কে ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়। গৃহবধূ ইয়াসমিন বানু বদলগাছী উপজেলার ভরট্ট গ্রামের রিয়াজ উদ্দিনের মেয়ে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়- গত ৬মাস আগে সদর উপজেলার গোয়ালি গ্রামের জমির শেখের ছেলে আকাশের সাথে জেলার বদলগাছী উপজেলার ভরট্ট গ্রামের রিয়াজ উদ্দিনের মেয়ে ইয়াসমিন বানুরর পারিবারিক ভাবে বিয়ে হয়। সে সময় স্বর্ণালংকার বাবদ নগদ প্রায় ৫০ হাজার টাকা এবং ঘর সাজিয়ে দিতে বিভিন্ন আসবাবপত্র দেওয়া হয়। বিয়ের কিছু দিন পর স্বামী আকাশ পরকিয়ায় জড়িয়ে পড়ে। এরপর থেকে গৃহবধু ইয়াসমিনকে বিভিন্ন সময় শারীরিক ও মানসিক ভাবে নির্যাতন করত আকাশ। তারপরও সুখের আশায় সকল অন্যায় অত্যাচার ও মারপিট সহ্য করে সংসার করতেন ইয়ামিন। গত ২০ ফেব্রুয়ারি আবারো আকাশসহ তার পরিবারের সদস্যরা ইয়াসমিনকে মারপিট করলে প্রতিবেশিরা তাকে উদ্ধার করতে যায়। এসময় তাদের গালিগালাজ করে তাড়িয়ে দেওয়া হয়। এর কিছুপর ইয়াসমিনের মৃতদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী। আকাশের পরিবার থেকে জানানো হয় ইয়াসমিন আত্মহত্যা করেছে। পরবর্তীতে ইয়াসমিনের বাবার বাড়িতে জানানো হয় সে আত্মহত্যা করে মারা গেছে। এ ঘটনার সুষ্ঠ তদন্ত করে ইয়াসমিন হত্যায় জড়িতদের বিচারের দাবি জানান তারা।মানববন্ধনে নিহতের বাবা ও বোনসহ প্রায় শতাধিক এলাকাবাসী উপস্থিত ছিলেন।

মানববন্ধনে ইয়াসমিনের বাবা রিয়াজ উদ্দিন বলেন, আমি গরীব মানুষ। মানুষের কাছে হাত পেতে বিয়েতে মেয়েকে স্বর্ণালংকার বাবদ প্রায় ৫০ হাজার টাকা দেওয়াসহ ঘর সাজিয়ে দিয়েছিলাম। আকাশ পরকিয়ায় জড়িয়ে পড়লে এর প্রতিবাদ করায় কাল হয়েছে মেয়ের। বিভিন্ন সময় শারীরিক নির্যাতন করে জামাই আকাশসহ তার পরিবারের লোকজন। একপর্যায়ে সে ও তার পরিবারের সদস্যরা আমার মেয়েকে নির্যাতন ও মারপিট করে হত্যা করে। আমি এর সুষ্ঠু বিচার দাবী করছি।

এ বিষয়ে নিহত গৃহবধুর স্বামী আকাশ বলেন- পরকিয়ার বিষয়ে আমাকে নিয়ে মিথ্যা গুজব ছড়োনো হচ্ছে। কি কারণে আত্মহত্যা করেছে সেই ভাল বলতে পারবে। বিষয়টি আদালতে বোঝাপড়া হবে।#

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews