শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

রমজানের শিক্ষা ব্যক্তি, পরিবার ও সমাজ জীবনে বাস্তবায়ন করতে পারলেই একটি ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠা সম্ভব- মাওলানা আবদুল জব্বার

  • প্রকাশিত: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ২৩৭ বার পড়া হয়েছে
353

নারায়ণগঞ্জ সদর প্রতিনিধি: মোঃ আতিকুর রহমান ইলিয়াস

নারায়ণগঞ্জ দক্ষিন থানায় মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।

বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ দক্ষিণ থানার উদ্যোগে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবদুল জব্বার।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আবদুল জব্বার বলেন, মাহে রমজান আত্মশুদ্ধি, তাকওয়া অর্জন এবং মানবিক মূল্যবোধ গঠনের মাস। রমজানের শিক্ষা ব্যক্তি, পরিবার ও সমাজ জীবনে বাস্তবায়ন করতে পারলেই একটি ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠা সম্ভব। তিনি বলেন, রমজান আমাদেরকে ধৈর্য, সংযম ও সহমর্মিতার শিক্ষা দেয়। তাই এ মাসে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য বেশি বেশি ইবাদত-বন্দেগি করার পাশাপাশি অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে হবে।
তিনি আরও বলেন, সমাজে অন্যায়, দুর্নীতি ও অবিচার দূর করতে ইসলামের ন্যায়বিচার প্রতিষ্ঠার বিকল্প নেই। রমজানের শিক্ষা ধারণ করে সবাইকে আদর্শ সমাজ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ, বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। আলোচনা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়। পরে উপস্থিত সবার সম্মানে ইফতার পরিবেশন করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews