বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
শিরোনাম :
শ্বাসরুদ্ধকর অভিযানে আন্তজেলা গরু ডাকাত চক্রের ৩ সদস্য গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন রূপগঞ্জে ৫০০ রোগীর মুখে হাসি, বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা নাচোল থানায় বৃক্ষ রোপণ করেন–পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস  গোমস্তাপুরে প্রধানমন্ত্রীর পক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন ও প্রজেক্টরে প্রাথমিক শিক্ষা পদক প্রদর্শন​ কওমি মাদরাসা নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, নিরপেক্ষ তদন্তে সত্য উদঘাটনের আহ্বান সৈয়দ শিব্বির আহমদ ( শিবলী)  সৈয়দ মাহদী আলিয়া মাদ্রাসায় মেধাবীদের মাঝে নগদ বৃত্তি বিতরণ চাঁপাইনবাবগঞ্জে মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা শুরু ​রূপগঞ্জে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা পেলেন ৫০০ রোগী স্কুল শিক্ষক মাসুদ রানার বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ

নারায়ণগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ১৪০ বার পড়া হয়েছে
223

নারায়ণগঞ্জ সদর প্রতিনিধি : মোঃ আতিকুর রহমান ইলিয়াস
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নারায়ণগঞ্জ সদর পূর্ব থানার উদ্যোগে এক ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৫ মার্চ) বাদ আসর আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক ও নারায়ণগঞ্জ মহানগরী সভাপতি হাফেজ মাওলানা আব্দুল মোমিন।

​প্রধান অতিথির বক্তব্যে হাফেজ মাওলানা আব্দুল মোমিন বলেন, “রমজান মাস বিশ্বাসীদের জন্য এক বিশেষ নেয়ামত। আমরা যারা পরকালে বিশ্বাস করি, তারা পবিত্র কোরআনকেও অন্তরে ধারণ করি। প্রকৃত বিশ্বাসীরাই নিয়মিত নামাজ আদায় করেন ও কোরআন তেলাওয়াত করেন।”

​তিনি জীবনের নশ্বরতা স্মরণ করিয়ে দিয়ে বলেন, “আমাদের প্রতিটি নিঃশ্বাসই শেষ হতে পারে যেকোনো সময়। সুতরাং পরকালের অনন্ত যাত্রার কথা মাথায় রেখে আমাদের কোরআনের পথে চলতে হবে। যিনি কোরআনের আয়াত বিশ্বাস করেন, তার জন্যই নামাজ, রোজা, হজ্জ, জাকাত ও কদরের সার্থকতা।”

​তিনি আরও বলেন, “সকাল মানেই জন্ম আর সন্ধ্যা মানেই মৃত্যু। একজন রোজাদার আল্লাহর ভয়ে গোপনেও কিছু খান না, মাপে কম দেন না। একজন বিশ্বাসী ও অবিশ্বাসের আনন্দের ধরন কখনোই এক হতে পারে না।”

​অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ সদর পূর্ব থানার আমীর ও শ্রমিক কল্যান থানার উপদেষ্টা মাওলানা মাহবুবুর রহমান মল্লিক। তিনি বলেন, “সৃষ্টির সেরা জীব হিসেবে মানুষকে দুনিয়াতে পাঠানো হয়েছে। রমজান মাসের গুরুত্ব বেড়েছে কারণ এই মাসেই কোরআন নাজিল হয়েছে। কোরআন আমাদের সত্য-মিথ্যার পার্থক্য বুঝিয়ে দিয়েছে, তাই জীবন গড়তে কোরআন পাঠ অত্যন্ত জরুরি।”

​নারায়ণগঞ্জ সদর পূর্ব থানার সভাপতি মোঃ এরশাদ খাঁন-এর সভাপতিত্বে এবং মোঃ বেলাল হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সদর পূর্ব থানা সভাপতি ​শহিদুল ইসলাম, সদর পূর্ব থানা সহ-সভাপতি ​ আব্দুর রব, সমাজ কল্যাণ পরিষদ সভাপতি ​মোঃ বাতেন।

​অনুষ্ঠানে স্থানীয় শ্রমিক নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। আলোচনা সভা শেষে দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews