রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

শিক্ষকরাই মানুষ গড়ার কারিগর- এমপি কামাল হোসেন তা’মীরুল মিল্লাত মহিলা কামিল মাদরাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত।

  • প্রকাশিত: বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ১৫৭ বার পড়া হয়েছে
252

মোঃ আতিকুর রহমান ইলিয়াস নারায়ণগঞ্জ সদর প্রতিনিধি
অদ্য ৪ মার্চ ২০২৬, মঙ্গলবার মাতুয়াইল তা’মীরুল মিল্লাত মহিলা কামিল মাদরাসা-এর মিলনায়তনে শিক্ষক ও কর্মচারীদের অংশগ্রহণে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানটি পবিত্র কুরআন তেলাওয়াত ও তার অর্থ পাঠের মাধ্যমে শুরু হয়। এতে স্বাগত বক্তব্য প্রদান করেন মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোঃ মিজানুর রহমান। সভাপতিত্ব করেন গভর্নিং বডির সভাপতি এনায়েত উল্লাহ খান ইউছুফজী।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ ০৫ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোঃ কামাল হোসেন। তিনি বলেন, শিক্ষকরাই মানুষ গড়ার কারিগর। শিক্ষার্থীদের জ্ঞানার্জনের পাশাপাশি নৈতিকতা ও শালীনতা শেখাতে হবে। প্রতি মাসে সামাজিক অপরাধ, মাদক ও সন্ত্রাসবিরোধী কর্মসূচির আয়োজনের আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আব্দুল আলীম, মাওলানা নিযামুদ্দীন ও শাহজাহান খান। মাওলানা নিযামুদ্দীন রমজানের তাৎপর্য তুলে ধরে সূরা বাকারার আয়াতের আলোকে তাকওয়া অর্জনের গুরুত্ব ব্যাখ্যা করেন। শাহজাহান খান প্রতিষ্ঠানটির জাতীয়করণ, বেতন বৈষম্য নিরসন এবং শিক্ষার্থীদের নেতৃত্ব বিকাশে জোর দেন।
শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য দেন টিচার্স ইনচার্জ কাজী সাঈদা খাতুন। তিনি শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের নৈতিক গঠনের ওপর গুরুত্বারোপ করেন।
সভাপতির বক্তব্যে এনায়েত উল্লাহ খান ইউছুফজী বলেন, তাকওয়াবান ও দক্ষ নারী গড়ে তুলতে হলে সমন্বিত শিক্ষা ব্যবস্থা প্রয়োজন। সমাজ ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সেক্টরে সৎ ও যোগ্য নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে শিক্ষকদের ভূমিকা অপরিসীম।
অনুষ্ঠান শেষে শিক্ষক ও কর্মচারীদের মাঝে ইফতার ও ঈদ বোনাস বিতরণ করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাহমুদ হোসাইন, কো-অর্ডিনেটর ও সহ-সেক্রেটারি, তা’মীরুল মিল্লাত ট্রাস্ট।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews