বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা শুরু ​রূপগঞ্জে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা পেলেন ৫০০ রোগী স্কুল শিক্ষক মাসুদ রানার বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ লালপুরে টিনশেডের তিন কক্ষে চলছে অর্জুনপুর-বরমহাটি ইউনিয়ন পরিষদের কার্যক্রম ডাবের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে হাতিয়ে নিতেন মালামাল, গ্রেফতার ৪ রথযাত্রা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের মতবিনিময় সভা তানোরে পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গাজাসহ গ্রেফতার; এলাকায় স্বস্তি গোমস্তাপুরে শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন সম্পন্নের লক্ষ্যে টাস্ক ফোর্স কমিটির সভা অনুষ্ঠিত চাঁদাবাজমুক্ত, সন্ত্রাসমুক্ত ও দখলবাজমুক্ত কাঁচপুর ইউনিয়ন গড়ে তুলবো—চেয়ারম্যান পদপ্রার্থী আল-আমিন চাঁপাইনবাবগঞ্জে পুলিশের অভিযানে ৭ হাজার ইয়াবাসহ মোটরসাইকেল আটক

নাচোলে জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ১৭৭ বার পড়া হয়েছে
281

ফারুক হোসেন ডন, নাচোল প্রতিনিধি 

​চাঁপাইনবাবগঞ্জের নাচোলে দলমত নির্বিশেষে সকলকে সাথে নিয়ে একটি কল্যাণমুখী ও ইনসাফভিত্তিক ইউনিয়ন গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের নায়েবে আমীর ড. মু. মিজানুর রহমান।

​মঙ্গলবার (৩ মার্চ) নাচোল ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে ভোলামোড় দারুস সালাম সালাফিয়াহ্ মাদ্রাসা মাঠে আয়োজিত এক ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

​প্রধান অতিথির বক্তব্যে ড. মিজানুর রহমান বলেন, “আমরা এমন একটি সমাজ গড়তে চাই যেখানে মানুষের অধিকার নিশ্চিত হবে। নাচোল ইউনিয়নকে একটি আদর্শ ও কল্যাণমুখী এলাকা হিসেবে গড়ে তুলতে দলবল নির্বিশেষে সকলের সহযোগিতা প্রয়োজন।” তিনি সমাজ থেকে দুর্নীতি, চাঁদাবাজি এবং সকল প্রকার অনিয়ম নির্মূল করতে সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়ানোর আহ্বান করেন।

​বক্তব্যে তিনি সম্প্রতি মধ্যপ্রাচ্যের যুদ্ধাবস্থায় সেখানে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা ও কল্যাণ কামনা করেন এবং তাদের অবদানকে কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন।

ভোলামোড় ইফতার পার্টি বাস্তবায়ন কমিটির সভাপতি আব্দুল তোয়াব এর সভাপতিত্বে

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:

​উপজেলা আমীর প্রভাষক ইয়াকুব আলী, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এ্যাডভোকেট সিরাজুল ইসলাম, নাচোল ইউনিয়ন আমীর ইন্জিনিয়ার মেসবাহুল গনি মাসুদ,

​স্থানীয় জামায়াত ও শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

​ইফতারের পূর্বে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মাহফিলে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews