চাঁপাইনবাবগঞ্জ ভোলাহাটে ডিএনসি’র অভিযানে হেরোইনসহ আটক ১
প্রকাশিত:
সোমবার, ২ মার্চ, ২০২৬
২০৪
বার পড়া হয়েছে
চাঁপাইনবাবগঞ্জ ভোলাহাটে ডিএনসি’র অভিযানে হেরোইনসহ আটক ১
ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ: মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা অফিসের একটি টিম অভিযান চালিয়ে ৫.৩০ গ্রাম হেরোইনসহ এক ব্যক্তিকে আটক করেছে। রবিবার (০১ মার্চ) সকাল ০৮:০০ ঘটিকায় চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট থানাধীন বটতলা (আলীর মোড়) গ্রামস্থ এলাকায় এ অভিযান পরিচালিত হয়। আটক ব্যক্তি হলেন ভোলাহাট থানার অন্তর্গত মোঃ মজিবুর রহমানের ছেলে মোঃ মতিউর রহমান (৩০)। অভিযানকালে তার নিকট থেকে ৫.৩০ (পাঁচ দশমিক তিন শূন্য) গ্রাম হেরোইন এবং হেরোইন পরিমাপের কাজে ব্যবহৃত ০১টি ডিজিটাল মেশিন উদ্ধার করা হয়। এ ঘটনায় উপ-পরিদর্শক মামুনুর রশীদ বাদী হয়ে ভোলাহাট থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারকৃত আসামিকে আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
354
ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:
মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা অফিসের একটি টিম অভিযান চালিয়ে ৫.৩০ গ্রাম হেরোইনসহ এক ব্যক্তিকে আটক করেছে। রবিবার (০১ মার্চ) সকাল ০৮:০০ ঘটিকায় চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট থানাধীন বটতলা (আলীর মোড়) গ্রামস্থ এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
আটক ব্যক্তি হলেন ভোলাহাট থানার অন্তর্গত মোঃ মজিবুর রহমানের ছেলে মোঃ মতিউর রহমান (৩০)। অভিযানকালে তার নিকট থেকে ৫.৩০ (পাঁচ দশমিক তিন শূন্য) গ্রাম হেরোইন এবং হেরোইন পরিমাপের কাজে ব্যবহৃত ০১টি ডিজিটাল মেশিন উদ্ধার করা হয়। এ ঘটনায় উপ-পরিদর্শক মামুনুর রশীদ বাদী হয়ে ভোলাহাট থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারকৃত আসামিকে আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।