সমাজ-রাষ্ট্র সংশোধন করতে হলে ব্যক্তিকে সংশোধ করতে হবে- আবদুল জব্বার।
নারায়ণগঞ্জ সদর প্রতিনিধি,মোঃ আতিকুর রহমান ইলিয়াস
প্রকাশিত:
রবিবার, ১ মার্চ, ২০২৬
১৩
বার পড়া হয়েছে
সমাজ-রাষ্ট্র সংশোধন করতে হলে ব্যক্তিকে সংশোধ করতে হবে- আবদুল জব্বার।
নারায়ণগঞ্জ সদর প্রতিনিধি,মোঃ আতিকুর রহমান ইলিয়াস নারায়ণগঞ্জ সদর পূর্ব থানার উদ্যোগে দারিদ্রতা বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমীর মাওলানা আবদুল জব্বার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, নারায়ণগঞ্জ জেলার সহকারী সেক্রেটারি মাওলানা এইচ এম নাসির উদ্দিন এবং জামিয়া আরাবিয়া দারুল উলুম দেওভোগ মাদ্রাসার শায়েখে সানি মাওলানা আব্দুর রহমান। বক্তারা বলেন, যাকাত ইসলামের অন্যতম স্তম্ভ এবং সমাজ থেকে দারিদ্র্য দূর করার একটি কার্যকর মাধ্যম। সঠিকভাবে যাকাত আদায় ও বণ্টনের মাধ্যমে অসহায় ও দরিদ্র মানুষের জীবনমান উন্নয়ন সম্ভব। প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আবদুল জব্বার বলেন, যাকাত শুধু ইবাদত নয়, এটি একটি সামাজিক দায়িত্ব। যাকাতভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে সমাজে ন্যায় ও ভারসাম্য ফিরিয়ে আনা সম্ভব। বিশেষ অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন, সমাজের বিত্তবানদের উচিত নিয়মিত ও সঠিকভাবে যাকাত আদায় করে দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো। এতে সামাজিক বৈষম্য কমে আসবে এবং একটি মানবিক সমাজ গড়ে উঠবে। আলোচনা সভায় স্থানীয় আলেম-ওলামা, জনপ্রতিনিধি, সমাজসেবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বিশেষ দোয়া ও ইফতারের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি হয়।
19
নারায়ণগঞ্জ সদর প্রতিনিধি,মোঃ আতিকুর রহমান ইলিয়াস
নারায়ণগঞ্জ সদর পূর্ব থানার উদ্যোগে দারিদ্রতা বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমীর মাওলানা আবদুল জব্বার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, নারায়ণগঞ্জ জেলার সহকারী সেক্রেটারি মাওলানা এইচ এম নাসির উদ্দিন এবং জামিয়া আরাবিয়া দারুল উলুম দেওভোগ মাদ্রাসার শায়েখে সানি মাওলানা আব্দুর রহমান।
বক্তারা বলেন, যাকাত ইসলামের অন্যতম স্তম্ভ এবং সমাজ থেকে দারিদ্র্য দূর করার একটি কার্যকর মাধ্যম। সঠিকভাবে যাকাত আদায় ও বণ্টনের মাধ্যমে অসহায় ও দরিদ্র মানুষের জীবনমান উন্নয়ন সম্ভব।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আবদুল জব্বার বলেন, যাকাত শুধু ইবাদত নয়, এটি একটি সামাজিক দায়িত্ব। যাকাতভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে সমাজে ন্যায় ও ভারসাম্য ফিরিয়ে আনা সম্ভব।
বিশেষ অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন, সমাজের বিত্তবানদের উচিত নিয়মিত ও সঠিকভাবে যাকাত আদায় করে দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো। এতে সামাজিক বৈষম্য কমে আসবে এবং একটি মানবিক সমাজ গড়ে উঠবে।
আলোচনা সভায় স্থানীয় আলেম-ওলামা, জনপ্রতিনিধি, সমাজসেবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বিশেষ দোয়া ও ইফতারের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি হয়।