রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে মধ্যরাতে জামায়াত আমিরের বার্তা

  • প্রকাশিত: রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ২০৬ বার পড়া হয়েছে
319

অনলাইন ডেক্স 

ইরানে যৌথভাবে হামলা করেছে ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্র। এ হামলার পর ইসরায়েলসহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে অবস্থিত মার্কিন সেনা ঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে ইরানও।

এমন পরিস্থিতিতে ইরানসহ সমগ্র মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের অবসান ঘটিয়ে স্থায়ী ভাবে শান্তি কামনা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ভেরিফায়েড ফেসবুকে অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে তিনি এ বার্তা দেন।

পোস্টে জামায়াতের আমির লিখেন, ইরানসহ সমগ্র মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের দাবানল- হে আল্লাহ, তোমার অসীম মেহেরবানিতে নিভিয়ে দাও। সংশ্লিষ্ট সকল পক্ষকে পবিত্র রমজানের সংযম, সহনশীলতা ও মানবতার শিক্ষা ধারণ করার তাওফিক দান করো।

তিনি লিখেন, নিরীহ নারী-শিশু ও সাধারণ মানুষের জীবন রক্ষা করো, আহতদের আরোগ্য দাও, বাস্তুচ্যুতদের নিরাপদ আশ্রয় দাও। সমগ্র দুনিয়াবাসীর প্রতি রহম করো- হৃদয়গুলোকে নরম করো, ঘৃণা ও প্রতিহিংসা দূর করো।

ডা. শফিকুর রহমান লিখেন, হে রব্বুল আলামীন, ন্যায়ের ভিত্তিতে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করো এবং একটি নিরাপদ শান্তির পরিবেশ নিশ্চিত করে দাও।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews