শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

হাজারো শহীদের রক্তের জুলাইকে অস্বীকার করলে বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন না — আবদুল জব্বার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২১৭ বার পড়া হয়েছে
384

মোঃ আতিকুর রহমান ইলিয়াস, নারায়ণগঞ্জ সদর প্রতিনিধি
বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরীর আমীর মাওলানা আবদুল জব্বার বলেছেন, হাজারো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত জুলাইকে অস্বীকার করলে কোনো সরকার বেশিদিন ক্ষমতায় টিকে থাকতে পারবে না।
২৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন গোগনগর শহীদবাগ অডিটোরিয়ামে এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় মাওলানা আবদুল জব্বার এসব মন্তব্য করেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “সরকার আজ জুলাই–আগস্টের শহীদদের রক্তের ওপর দাঁড়িয়ে ক্ষমতায় রয়েছে, অথচ সেই জুলাই সনদকে অস্বীকার করতে চায়। এই জুলাই না হলে সরকারের অস্তিত্বই খুঁজে পাওয়া যেত না।”
তিনি আরও বলেন, “জুলাইয়ের সঙ্গে যদি গাদ্দারি করা হয়, তাহলে সরকার বেশিদিন টিকতে পারবে না। জনগণ আবারও একটি জুলাই ঘটাতে বাধ্য হবে।”
ইফতার মাহফিলে দিনদিন বাড়তে থাকা অনিয়ম ও দুর্নীতির কথাও তুলে ধরে মাওলানা আবদুল জব্বার বলেন, “ফ্যামিলি কার্ডের নামে অনেক জায়গায় চাঁদাবাজির খবর পাওয়া যাচ্ছে। সকল প্রকার চাঁদাবাজি ও ধান্দাবাজি বন্ধ করতে হবে।”
এসময় তিনি নেতাকর্মীদের উদ্দেশে আরও বলেন, “দেশ ও জনগণের কল্যাণে ইসলামী মূল্যবোধে অনুপ্রাণিত হয়ে কাজ করে শহীদদের আত্মত্যাগের আদর্শ বাস্তবে প্রতিষ্ঠা করতে হবে।”
ইফতার মাহফিলে স্থানীয় নেতৃবৃন্দ, রাজনৈতিক কর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews