বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা শুরু ​রূপগঞ্জে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা পেলেন ৫০০ রোগী স্কুল শিক্ষক মাসুদ রানার বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ লালপুরে টিনশেডের তিন কক্ষে চলছে অর্জুনপুর-বরমহাটি ইউনিয়ন পরিষদের কার্যক্রম ডাবের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে হাতিয়ে নিতেন মালামাল, গ্রেফতার ৪ রথযাত্রা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের মতবিনিময় সভা তানোরে পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গাজাসহ গ্রেফতার; এলাকায় স্বস্তি গোমস্তাপুরে শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন সম্পন্নের লক্ষ্যে টাস্ক ফোর্স কমিটির সভা অনুষ্ঠিত চাঁদাবাজমুক্ত, সন্ত্রাসমুক্ত ও দখলবাজমুক্ত কাঁচপুর ইউনিয়ন গড়ে তুলবো—চেয়ারম্যান পদপ্রার্থী আল-আমিন চাঁপাইনবাবগঞ্জে পুলিশের অভিযানে ৭ হাজার ইয়াবাসহ মোটরসাইকেল আটক

রূপগঞ্জে চাঁদা না পেয়ে নির্মাণাধীন ভবনের রড কেটে নেওয়ার অভিযোগ।

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৪৫ বার পড়া হয়েছে
255

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা ইউনিয়নের সোনাবো-কৈরাবো এলাকায় চাঁদা না পেয়ে একটি নির্মাণাধীন ভবনের রড কেটে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় একটি প্রভাবশালী চক্রের বিরুদ্ধে। ঘটনাটি প্রকাশ্যে সংঘটিত হওয়ায় এলাকায় চরম উদ্বেগ ও আতঙ্কের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোনাবো-কৈরাবো এলাকার একটি নির্মাণাধীন ভবনের মালিকের কাছে কিছুদিন ধরে চাঁদা দাবি করা হচ্ছিল। ভবন মালিক চাঁদা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা ক্ষুব্ধ হয়ে প্রকাশ্যে ভবনের জন্য সংরক্ষিত রড কেটে নিয়ে যায় বলে অভিযোগ রয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, ৬ থেকে ৭ জন ব্যক্তি ঘটনাস্থলে উপস্থিত হয়ে রড কাটার কাজ করেন এবং পরে সেগুলো একটি ভ্যানগাড়িতে করে নিয়ে যান।
অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, স্থানীয়ভাবে পরিচিত একটি গ্রুপের কয়েকজন সদস্য এ ঘটনায় জড়িত। তাদের মধ্যে মাসুদ নামে এক ব্যক্তির ভাই মাসুম ও শামীম নামের আরও একজনের নাম স্থানীয়দের মুখে শোনা যাচ্ছে। তবে এ বিষয়ে এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো পক্ষের বক্তব্য পাওয়া যায়নি।
ঘটনার সময় আশপাশের লোকজন উপস্থিত থাকলেও ভয়ে কেউ প্রতিবাদ করতে সাহস পাননি বলে জানা গেছে। একাধিক স্থানীয় বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে জানান, এলাকায় দীর্ঘদিন ধরে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে বিভিন্ন সময়ে এমন চাপ সৃষ্টি করা হয়, যার ফলে সাধারণ মানুষ আতঙ্কের মধ্যে বসবাস করছেন।
ভুক্তভোগী ভবন মালিক ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমি নিয়ম মেনে কাজ করছি। কোনো ধরনের অবৈধ দাবির কাছে নতি স্বীকার না করায় আমার নির্মাণসামগ্রী কেটে নিয়ে যাওয়া হয়েছে। আমি প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।”
এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, লিখিত অভিযোগ পেলে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। সচেতন মহল মনে করছেন, দ্রুত তদন্ত ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করা না হলে এ ধরনের ঘটনা পুনরাবৃত্তির আশঙ্কা রয়েছে। স্থানীয়রা প্রশাসনের সক্রিয় হস্তক্ষেপ কামনা

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews