শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

রূপগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে যৌথ উচ্ছেদ অভিযান।

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২০১ বার পড়া হয়েছে
349

মোঃ মাইনুল ইসলাম (মাহিন) রূপগঞ্জ উপজেলা প্রতিনিধি।

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা গাউছিয়া এলাকায় ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে একটি যৌথ অভিযান পরিচালিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ২টা থেকে ভুলতা গোলচত্বর হয়ে গোলাকান্দাইল ও সাওঘাট সিএনজি স্ট্যান্ড পর্যন্ত সড়কের বিভিন্ন অংশে এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন ভুলতা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর জসীমউদ্দীন এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট ফরিদ-আল-সোহান ও মারজান রহমান।
অভিযানকালে গাউছিয়া মার্কেট সংলগ্ন প্রধান সড়কের দুই পাশে গড়ে ওঠা শতাধিক অবৈধ অস্থায়ী দোকান, ভাসমান স্টল ও নির্মাণসামগ্রী অপসারণ করা হয়। দীর্ঘদিন ধরে এসব অবৈধ স্থাপনা ফুটপাত ও সড়কের উল্লেখযোগ্য অংশ দখল করে রাখায় পথচারী ও যানবাহন চলাচলে তীব্র প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছিল।
প্রশাসন সূত্রে জানা যায়, এর আগেও একাধিকবার উচ্ছেদ অভিযান পরিচালিত হলেও কিছু সময় পর পুনরায় ফুটপাত দখলের ঘটনা ঘটেছে। ফলে এবারের অভিযানের পর দখলমুক্ত অবস্থা কতদিন বজায় থাকবে—তা নিয়ে স্থানীয়দের মধ্যে শঙ্কা রয়েছে।
হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর জসীমউদ্দীন বলেন, সড়ক ও ফুটপাত সাধারণ মানুষের চলাচলের জন্য উন্মুক্ত স্থান। কোনোভাবেই ব্যক্তিগত স্বার্থে তা দখল করে ব্যবসা পরিচালনা করা গ্রহণযোগ্য নয়। অবৈধ দখলদারদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং প্রয়োজনে জেল-জরিমানাসহ কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
অভিযানে পুলিশ প্রশাসনের সদস্যদের পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
স্থানীয় পথচারী ও সচেতন মহল প্রশাসনের এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন। তাদের প্রত্যাশা, নিয়মিত নজরদারি ও কার্যকর পদক্ষেপের মাধ্যমে সড়ক ও ফুটপাত স্থায়ীভাবে দখলমুক্ত রাখা সম্ভব হবে এবং জনভোগান্তি উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews