বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

জুলাই শহীদ সুমাইয়ার পরিবারের খোঁজ নিলেন মহানগরী জামায়াতের আমীর মাওলানা আব্দুল জব্বার।

  • প্রকাশিত: বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৬৮ বার পড়া হয়েছে
268

ফতুল্লা প্রতিনিধি:
নারায়ণগঞ্জ মহানগরীর সম্মানিত আমীর মাওলানা আব্দুল জব্বার পাইনাদি নতুন মহল্লার দোয়েল চত্বর এলাকায় জুলাই গনঅভ্যুত্থানে হেলিকপ্টার থেকে ছোড়াগুলিতে শহীদ সুমাইয়ার পরিবার ও তার ছোট্ট মেয়ে সোহাইবার খোঁজখবর নিতে সরেজমিনে পরিদর্শন করেন।
এ সময় তিনি শহীদ সুমাইয়ার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের সার্বিক খোঁজখবর নেন এবং খোঁজখবর ও সমবেদনা জানান। পাশাপাশি তিনি ছোট্ট সোহাইবার প্রতি বিশেষ স্নেহ ও সহানুভূতি প্রকাশ করেন।
পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ দক্ষিণ থানা জামায়াতের সম্মানিত আমীর কফিল আহমেদ, থানা সহকারী সেক্রেটারি সাইফুল ইসলাম রনি, ১ নম্বর ওয়ার্ড পশ্চিমের সভাপতি ডা. আব্দুল করিমসহ স্থানীয় নেতৃবৃন্দ।
এ সময় নেতৃবৃন্দ শহীদ পরিবারের পাশে সবসময় থাকার অঙ্গীকার ব্যক্ত করেন এবং যেকোনো প্রয়োজনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews