1. LIVE@dcbtv24.com : NEWS TV : NEWS TV
  2. info@www.dcbtv24.com : DCB TV24 :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন

কুরআনের আইন ছাড়া শান্তি সম্ভব নয় : মাওলানা আবদুল জব্বার

ফতুল্লা থানা প্রতিনিধ
  • প্রকাশিত: বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে
38

ফতুল্লা থানা প্রতিনিধ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী আমীর মাওলানা আবদুল জব্বার বলেছেন, কুরআনের আইন ছাড়া সমাজে প্রকৃত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নারায়ণগঞ্জ সদর উত্তর থানা জামায়াতে ইসলামীর উদ্যোগে ফতুল্লার কায়েমপুরে অবস্থিত শহিদ তিতুমীর একাডেমি মাঠে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “যে ব্যক্তি রমজান মাস পেয়েও নিজের গুনাহ মাফ করিয়ে নিতে পারে না, তার মতো অসহায় আর কেউ নেই। রমজান মাসের প্রকৃত তাৎপর্য হলো আল-কুরআন নাজিল হওয়া। এই মাসে যদি আমরা নিজেদের পরিবর্তন করতে না পারি, তবে অন্য কোনো সময় তা সম্ভব নয়।”

বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে তিনি আরও বলেন, “কোনো তন্ত্র-মন্ত্রে মানুষের শান্তি আসতে পারে না। একমাত্র কুরআনের আইনেই শান্তি সম্ভব। প্রতিটি ঘরে ইসলামী সংগঠন গড়ে তুলতে হবে। আমরা ঐক্যবদ্ধ থাকলে নারায়ণগঞ্জে কোনো চাঁদাবাজি, অন্যায় ও অত্যাচার চলতে দেওয়া হবে না। ইনশাআল্লাহ, ইমানের শিক্ষা দিয়ে সকল ষড়যন্ত্র রুখে দেওয়া হবে।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট