শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

নওগাঁয় আদিবাসী নারীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার-৩

  • প্রকাশিত: রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৪১ বার পড়া হয়েছে
512

নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর নিয়ামতপুরে ১৮ বছর বয়সী এক ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার বেলা ১১টায় উপজেলার ভাবিচা ইউনিয়নের জাবরিপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে অভিযুক্তদের ধর্ষণ মামলায় কারাগারে পাঠায় পুলিশ।

এর আগে শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে জাবরিপাড়া এলাকায় বিয়ের অনুষ্ঠান থেকে থেকে নিয়ে গিয়ে ওই নারীকে গণধর্ষন করে অভিযুক্তরা। গ্রেপ্তারকৃতরা হলেন, লথিরাম সরেণের ছেলে অনুপ সরেণ (২০), ক্ষুদিরাম এর ছেলে চিরঞ্জন হাসদা (১৯), ঈশ^র সরেণের ছেলে প্রশান্ত স্বরেণ (১৯)। তারা তিনজনই জাবরিপাড়া এলাকার বাসিন্দা।

ভুক্তভোগী ও থানা পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার জাবরিপাড়া এলাকায় একটি বিয়ে অনুষ্ঠিত হয়। পরের দিন শনিবার (২১ ফেব্রুয়ারি) কনেকে নিয়ে যাওয়ার জন্য বরপক্ষের আত্মীয়রা সেখানে আসে। ওইদিন বিয়ে বাড়িতে সবার ব্যস্ততার সুযোগে কৌশলে ভুক্তভোগী নারীকে রাতে বাড়ির বাইরে ডেকে নেয় অভিযুক্ত ৩ যুবক। এরপর পাশ^বর্তী একটি উঠানে নিয়ে গিয়ে পালাক্রমে ধর্ষন করে। একপর্যায়ে নিজেকে রক্ষা করে সেখান থেকে পালিয়ে এসে বিয়ে বাড়ির লোকজনদের ধর্ষণের ঘটনাটি জানায় ভুক্তভোগী নারী। তবে ততক্ষণে অভিযুক্তরা সেখান থেকে সটকে পড়ে।

নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, ধর্ষণের ঘটনাটি জানার পর তাৎক্ষণিক ওই এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত তিন ধর্ষককে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews