মহাদেবপুরে জামায়াতে ইসলামীর সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু
প্রকাশিত:
সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬
১৪০
বার পড়া হয়েছে
মহাদেবপুরে জামায়াতে ইসলামীর সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু
বুলবুল আহম্মেদ বুলু নওগাঁ প্রতিনিধিঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করলেন, নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের দাঁড়িপাল্লার মনোনীত প্রার্থী মাওঃ মোঃ মাহফুজুর রহমান । বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ১০টার দিকে চাঁন্দাশ ইউনিয়নের বাগডোব হতে এ প্রচারণা শুরু হয়।জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওঃ মোঃ মাহফুজুর রহমান বলেন, তিনি নওগাঁ জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের নিকট হতে প্রতীক বরাদ্দ পেয়েছেন। ন্যায়, ইনসাফ ও কল্যাণময় সমাজ গড়ার লক্ষে, সৎ লোকের শাসন কায়েমের জন্য তাদের জান মাল দিয়ে সর্বোচ্চ চেষ্টা করবেন। পরবর্তীতে নির্বাচনী আচরণবিধি মেনে দাঁড়িপাল্লা প্রতিকের নির্বাচনী প্রচারণা কার্যক্রম উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন, চাঁন্দাশ ইউনিয়নের সভাপতি হারুন আর রশীদ, ১০ দলীয় জোটের নেতাকর্মী সহ অন্যান্য নেতা কর্মীরা।
247
বুলবুল আহম্মেদ বুলু নওগাঁ প্রতিনিধিঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করলেন, নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের দাঁড়িপাল্লার মনোনীত প্রার্থী মাওঃ মোঃ মাহফুজুর রহমান । বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ১০টার দিকে চাঁন্দাশ ইউনিয়নের বাগডোব হতে এ প্রচারণা শুরু হয়।জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওঃ মোঃ মাহফুজুর রহমান বলেন, তিনি নওগাঁ জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের নিকট হতে প্রতীক বরাদ্দ পেয়েছেন। ন্যায়, ইনসাফ ও কল্যাণময় সমাজ গড়ার লক্ষে, সৎ লোকের শাসন কায়েমের জন্য তাদের জান মাল দিয়ে সর্বোচ্চ চেষ্টা করবেন। পরবর্তীতে নির্বাচনী আচরণবিধি মেনে দাঁড়িপাল্লা প্রতিকের নির্বাচনী প্রচারণা কার্যক্রম উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন, চাঁন্দাশ ইউনিয়নের সভাপতি হারুন আর রশীদ, ১০ দলীয় জোটের নেতাকর্মী সহ অন্যান্য নেতা কর্মীরা।