শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

রাজশাহীতে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬
  • ৩৩৮ বার পড়া হয়েছে
433

ফিরোজ আলম, নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীর মোহনপুরে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল সময়ে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভাপতি ফাহিমা বিনতে আখতার এর সভাপতিত্বে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটের মাঠে আইনশৃঙ্খলা পরিস্থিতি, ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা, কেন্দ্রে যাতায়াতের রাস্তা, ভোট কেন্দ্রে সিমানা প্রাচীরসহ মাদক, চুরি, ছিনতাই, সুষ্ঠ ভোটের পরিবেশ তৈরী, রাজনৈতিক উত্তপ্ত পরিস্থিতি সঠিকভাবে মোকাবেলা, আইন শৃঙ্খলা বাহিনীর নিয়মিত টহল অব্যহৃত রাখা, মাদক ব্যবসায়ীদের কঠোর হাতে দমন করা, কোথাও আগুন ধরলে ততক্ষনাৎ তা নিয়ন্ত্রণ করা, নিরবিচ্ছিন্ন বিদ্যুত ব্যবস্থা, জরুরি মুহুর্তে স্বাস্থ্যসেবা নিশ্চিত করা।

উক্ত সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানা, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার বেনজির আহম্মেদ, উপজেলা সমাজসেবা অফিসার ঈমাম হাসান শামীম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (আরএমও) অফিসার ডাঃ ফারহানা ইয়াসমিন শিখা, মোহনপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) এসএম মঈনুদ্দীন, বাংলাদেশ সেনাবাহিনী মোহনপুর ক্যাম্প ওয়ারেন্ট অফিসার রেজাউল করিম, উপজেলা আনসার ও ভিডিপি অফিসার রাজিব হোসেন রাজু, উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন লিডার আজাদ আলী, ডিজি এফ আই ফিল্ড অফিসার মাহমুদুল হাসান, উপজেলা শিক্ষা অফিসার, মাধ্যমিক শিক্ষা অফিসার মাহমুদুল হাসান, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মশিউর রহমান, রাজশাহী পল্লী বিদ্যুত মোহনপুর জোনাল অফিসের ডিজিএম মেহেদী হাসান, ১নং ধুরইল ইউপি প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলম , ২নং ঘাসিগ্রাম ইউপি প্যানেল চেয়ারম্যান আমিনুল ইসলাম, ৬নং জাহানাবাদ ইউপি প্যানেল চেয়ারম্যন আব্দুর রশিদ, মোহনপুর তামিরুল মিল্লাত আলিম মাদ্রাসার প্রধান মাওলানা শরিফুল ইসলাম, মোহনপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শাহনেওয়াজ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews