শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

নাচোলে বিএনপি প্রার্থীর নির্বাচনী প্রচারণা শুরু

  • প্রকাশিত: শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬
  • ৩৮৭ বার পড়া হয়েছে
567

নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪৪ চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জাতীয়তা বাদী দল বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব আমিনুল ইসলামের নির্বাচনী প্রচার প্রচারণা শুরু করেছে।
বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) বিকেলে নাচোল বাসস্ট্যান্ড দলীয় কার্যালয় থেকে দলীয় নেতা কর্মীদের ব্যানারে একটি নির্বাচনী পথসভা বের হয়ে রেলস্টেশন হাট চাতালে, উপজেলা বিএনপির (সাবেক) সভাপতি এ্যাডভোকেট মইনুল ইসলামের সভাপতিত্বে এবং জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাসান ইমতিয়াজের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এমপি প্রার্থী আমিনুল ইসলাম।
তিনি তার বক্তব্যে মাঝে দলমত নির্বিশেষে, সবার কাছে ধানের শীষ প্রতীকে ভোট চান। তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন সবাইকে রাগ বিবাদ ভুলে গিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে, বাড়ি বাড়ি গিয়ে ধানের শীষের জন্য ভোট প্রার্থনা করতে বলেন। আরো বলেন যে, কোন ধরনের অনিয়ম বা আচরণবিধি লঙ্ঘন যেন না হয়।
এসময় উপজেলা বিএনপির (সাবেক) সভাপতি ইয়াসিন আলী মাষ্টার, পৌর বিএনপির সভাপতি মোসাদ্দেকুর রহমান, সাধারণ সম্পাদক দুরুল হোদা, উপজেলা সাংগঠনিক সম্পাদক নুর কামাল, কসবা ইউনিয়ন বিএনপির সাবেক চেয়ারম্যান আব্দুস সালাম, কসবা ইউপি চেয়ারম্যান জাকারিয়া আল মেহেরাব, নেজামপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তোসলিম উদ্দিন, উপজেলা যুবদলের সভাপতি প্রভাষক আসিক মাহমুদ, সাধারণ সম্পাদক আজিম উদ্দিন, পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হামিদুর রহমান মুকুল সহ বিএনপি দলের অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তার আগে তিনি সকালে তার নিজ বাসভবন ঝিকড়া গ্রামে, নেতাকর্মীদের সাথে নিয়ে দোয়া ও মোনাজাতের মধ্যে দিয়ে নির্বাচনী প্রচারণার শুরু করেন।

তাং -২২/১/২৬

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews