বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা শুরু ​রূপগঞ্জে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা পেলেন ৫০০ রোগী স্কুল শিক্ষক মাসুদ রানার বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ লালপুরে টিনশেডের তিন কক্ষে চলছে অর্জুনপুর-বরমহাটি ইউনিয়ন পরিষদের কার্যক্রম ডাবের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে হাতিয়ে নিতেন মালামাল, গ্রেফতার ৪ রথযাত্রা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের মতবিনিময় সভা তানোরে পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গাজাসহ গ্রেফতার; এলাকায় স্বস্তি গোমস্তাপুরে শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন সম্পন্নের লক্ষ্যে টাস্ক ফোর্স কমিটির সভা অনুষ্ঠিত চাঁদাবাজমুক্ত, সন্ত্রাসমুক্ত ও দখলবাজমুক্ত কাঁচপুর ইউনিয়ন গড়ে তুলবো—চেয়ারম্যান পদপ্রার্থী আল-আমিন চাঁপাইনবাবগঞ্জে পুলিশের অভিযানে ৭ হাজার ইয়াবাসহ মোটরসাইকেল আটক

চাঁপাইনবাবগঞ্জে রমজান উপলক্ষে পচা ও নিম্নমানের খেজুর মজুত, রাখার দায়ে ১ লাখ টাকা জরিমানা

  • প্রকাশিত: রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
  • ১৮৭ বার পড়া হয়েছে
270

ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জের পুরাতন বাজারে রমজান মাসকে ঘিরে পচা ও নিম্নমানের খেজুর মজুতের দায়ে এক দোকান মালিককে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়াও অভিযানে ৩০ কেজি নিম্নমানের ও পচা খেজুর মহানন্দা নদীতে ফেলে বিনষ্ট করা হয়। পাশাপাশি ভেজাল ৭৫ কেজি গুড়, ৪ কেজি অননুমোদিত রং এবং শিশুখাদ্যের সাথে খেলনা রাখার অপরাধে ২ হাজার টাকার পণ্য ধ্বংস করা হয়।
শনিবার (১৭ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

জানা যায়, রমজান মাসকে ঘিরে পুরাতন বাজারে মেসার্স এনামুল এন্টারপ্রাইজে মজুত করা খেজুরের দোকানের গোডাউনে পচা ও নিম্নমানের খেজুর পাওয়া যায়। যা খাওয়ার অনুপযোগী। তাই জরিমানার পাশাপাশি এসব খেজুর বিনষ্ট করা হয়েছে। এছাড়াও একই এলাকায় আরেকটি দোকানে গুড়ে ভেজাল পাওয়া যায়। প্রায় ৭৫ কেজি গুড় বিনষ্ট করা হয়।
অভিযানে একটি বেকারি প্রস্তুতকারক ফ্যাক্টরিতে কেক ও বিস্কুট তৈরিতে ব্যবহার করা অননুমোদিত ৪ কেজি রং নষ্ট করা হয়। এছাড়াও শিশুখাদ্যের সাথে খেলনা রাখার দায়ে এসব ২ হাজার টাকার পণ্য নষ্ট করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন- বিশুদ্ধ খাদ্য আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল ইসলাম, নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন। অভিযানে র‍্যাব, পুলিশ, ফায়ার সার্ভিসের সদস্যরা সহযোগিতা করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews