বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা শুরু ​রূপগঞ্জে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা পেলেন ৫০০ রোগী স্কুল শিক্ষক মাসুদ রানার বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ লালপুরে টিনশেডের তিন কক্ষে চলছে অর্জুনপুর-বরমহাটি ইউনিয়ন পরিষদের কার্যক্রম ডাবের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে হাতিয়ে নিতেন মালামাল, গ্রেফতার ৪ রথযাত্রা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের মতবিনিময় সভা তানোরে পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গাজাসহ গ্রেফতার; এলাকায় স্বস্তি গোমস্তাপুরে শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন সম্পন্নের লক্ষ্যে টাস্ক ফোর্স কমিটির সভা অনুষ্ঠিত চাঁদাবাজমুক্ত, সন্ত্রাসমুক্ত ও দখলবাজমুক্ত কাঁচপুর ইউনিয়ন গড়ে তুলবো—চেয়ারম্যান পদপ্রার্থী আল-আমিন চাঁপাইনবাবগঞ্জে পুলিশের অভিযানে ৭ হাজার ইয়াবাসহ মোটরসাইকেল আটক

চাঁপাইনবাবগঞ্জে কৃষি জমি কাটার দায়ে লাখ টাকা জরিমানা

  • প্রকাশিত: শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ২০৩ বার পড়া হয়েছে
327

ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:

১৭ জানুয়ারি ২০২৬, ০৫:২৬ অপরাহ্নকৃষি জমি কাটার দায়ে লাখ টাকা জরিমানা
চাঁপাইনবাবগঞ্জের বালিয়াডাঙ্গায় কৃষি জমির মাটি কেটে বিক্রির দায়ে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (১৭ জানুয়ারি) সকালে সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের শ্রীরামপুরে মহানন্দা নদীর পাড়ে এ জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকরামুল হক নাহিদ। সদর উপজেলার উত্তর ভবানিপুর গ্রামের আব্দুল লতিফের ছেলে রবিউল আওয়ালকে ফসলি জমি কাটার দায়ে এ জরিমানা আদায় করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকরামুল হক নাহিদ জানান, গত কয়েকদিন ধরেই নদীর ধারে থাকা ফসলী জমি কেটে ভাটায় নেয়া হচ্ছিল। অভিযোগ পেয়ে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জমি কাটার দায়ে এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। ফসলি জমি কাটা বন্ধে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews