বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

শহীদ জিয়া স্মৃতি সংসদ শাহমুখদম থানার আহবায়ক হলেন মমিনুর জামান টোকন

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬
  • ২৭১ বার পড়া হয়েছে
446

পাভেল ইসলাম মিমুল নিজস্ব প্রতিবেদক

শহীদ জিয়া স্মৃতি রাজশাহী মহানগর এর অন্তর্ভুক্ত
শাহমুখদম থানা কমিটির আহবায়ক হলেন মো: মমিনুর জামান টোকন।

গত (১১ জানুয়ারি) মঙ্গলবার দুপুরে শহীদ জিয়া স্মৃতি সংসদ রাজশাহী মহানগর সদস্য সচিব মো: রফিকুল আলম মৃদুল,আহবায়ক আব্দুল সাত্তারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এদিন সংগঠনটির রাজশাহী মহানগর কমিটির সকলের সিদ্ধান্তে আহবায়ক করে মো: মমিনুর জামান টোকনকে আহবায়ক হিসেবে মনোনীত করে তার হাতে কমিটির কপি তুলে দেন মহানগর নেতৃবৃন্দ।

জানা যায়,শহীদ জিয়া স্মৃতি সংসদ শাহমুখদম থানার কমিটিতে স্থান পাওয়া মো : মমিনুর জামান টোকন নগরীর ১৭ নং ওয়ার্ডের নওদাপাড়া বাসিন্দা।

তিনি ছাত্র রাজনীতির মাধ্যমে মরহুম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের বিএনপি সংগঠনের সাথে থেকে স্বচ্ছতার সাথে কাজ করে আসছেন।

মমিনুর জামান টোকন বলেন,আমাকে শহীদ জিয়া স্মৃতি সংসদ শাহমুখদম থানার আহবায়ক নির্বাচিত করায় আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কে গভীর শ্রদ্ধা ভরে স্বরণ করি এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমানসহ সংগঠনের সকল নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

তিনি আরো বলেন, আমার উপর নতুন করে এই অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালনে আমার সকল রাজনৈতিক সহযোদ্ধাদের সহযোগিতা কামনা করছি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews