শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

লোক চক্ষুর অন্তরালে ও রাতের আঁধারে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) অধিনায়কের শীতবস্ত্র বিতরণ

  • প্রকাশিত: সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ২৬৮ বার পড়া হয়েছে
408

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিগত কয়েকদিন যাবৎ উত্তরবঙ্গের কয়েকটি জেলায় শীতের তীব্রতা আশঙ্কাজনকহারে বৃদ্ধি পায় এবং তাপমাত্রা ৮-৯ ডিগ্রিতে নেমে আসে। এতে সাধারণ জনগণ বিশেষ করে দুঃস্থ, ছিন্নমুল ও অসহায় ব্যক্তিবর্গ প্রচন্ড দুর্দশার মধ্যে পড়ে এবং তাদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়। সেই উপলব্ধি থেকেই গত ১১ জানুয়ারি ২০২৬ তারিখ অধিনায়ক, মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) নিজ উদ্যোগে লোক চক্ষুর অন্তরালে বিনা প্রচারণায় রাতের আঁধারে চাঁপাইনবাবগঞ্জ জেলাধীন শিবগঞ্জ উপজেলার দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় গমন করেন এবং শীতার্ত অসহায় মানুষের পাশে স্ব-হস্তে উষ্ণতার প্রতীকী স্বরূপ কম্বল নিয়ে দ্বারে দ্বারে হাজির হন। তাঁর এ মানবিকতায় সুবিধাভোগীরা আবেগ-আপ্লুত ও আশ্চার্যান্বিত হয়ে পড়েন এবং বিজিবি’র প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) অধিনায়কের এই উদার ও জনহিতকর কর্মকান্ডে বিজিবি’র ভাবমূর্তি বেসামরিক অঙ্গনে বহুল প্রশংসিত হয়েছে এবং জনমনে আশার আলো সঞ্চার করেছে। মহানন্দা ব্যাটালিয়ন অধিনায়কের মানবদরদী কর্মকান্ডে সমাজের বিত্তবান ও প্রভাবশালীরা উৎসাহিত ও অনুপ্রাণিত হবে বলে সাধারণ জনগণ মনে করছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews