বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা শুরু ​রূপগঞ্জে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা পেলেন ৫০০ রোগী স্কুল শিক্ষক মাসুদ রানার বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ লালপুরে টিনশেডের তিন কক্ষে চলছে অর্জুনপুর-বরমহাটি ইউনিয়ন পরিষদের কার্যক্রম ডাবের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে হাতিয়ে নিতেন মালামাল, গ্রেফতার ৪ রথযাত্রা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের মতবিনিময় সভা তানোরে পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গাজাসহ গ্রেফতার; এলাকায় স্বস্তি গোমস্তাপুরে শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন সম্পন্নের লক্ষ্যে টাস্ক ফোর্স কমিটির সভা অনুষ্ঠিত চাঁদাবাজমুক্ত, সন্ত্রাসমুক্ত ও দখলবাজমুক্ত কাঁচপুর ইউনিয়ন গড়ে তুলবো—চেয়ারম্যান পদপ্রার্থী আল-আমিন চাঁপাইনবাবগঞ্জে পুলিশের অভিযানে ৭ হাজার ইয়াবাসহ মোটরসাইকেল আটক

নাচোলে বালাই নাশক ডিলারের কাছ থেকে অবৈধভাবে মজুদ১৭১ বস্তা সার জব্দ ও জরিমানা

  • প্রকাশিত: রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
  • ২২৪ বার পড়া হয়েছে
362

ফারুক হোসেন ডন, নাচোল প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিসিআইসি ডিলার, বিএডিসি ডিলার,খুচরা সার ডিলার লাইসেন্স অনুমতি ছাড়াই সরকারি সার বিক্রির অভিযোগে বালাইনাশক ডিলার নুরুল ইসলামকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার (১১ জানুয়ারি) বিকেলে উপজেলার কসবা ইউনিয়নের গোলাবাড়ি বন্ধু বাজারে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানের সময় নির্বাহী অফিসার (ইউএনও) মো: গোলাম রব্বানী সরদার জানান, সরকারি বরাদ্দের সার,গোডাউনে ঘরে স্টক করে রেখেছেন ওই ডিলার। এবং সরকারি মূল্য থেকে ৩০০ টাকা বেশি দিয়ে দামে বিক্রি করে আসছিল, এবং মেমো চাইতে গেলে মেমো দিতে অস্বীকার করে এবং ক্রেতার কাছে বলে সার নিলে নেন না নিলে না নেন কিন্তু মেমো দিব না। এরকম তথ্য পেয়ে ভ্রাম্যমান আদালত অভিযান করেন নাচোল উপজেলা প্রশাসন।

অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা রাজিয়া। তিনি বলেন, অবৈধভাবে সার বেচাকেনায় জড়িত থাকায় সার (ব্যবস্থাপনা) আইন, ২০০৬-এর ১২(৩) ধারা অনুযায়ী মেসার্স ওয়াদুদ ট্রেডার্স এর ডিলার কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং তাকে সতর্ক করে হয়েছে। জব্দ কৃত ১৭১ বস্তা সার কৃষি অফিসের হেফাজতে রাখা হয়েছে।

অভিযানের সময় উপজেলা কৃষি অফিসার সলেহ্ আকরাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রায়হানুল ইসলাম, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আমিনুল ইসলাম, কসবা ইউনিয়ন ভুমি কর্মকর্তা এস মোহাম্মদ ও থানার এস আই মোঃ তারেকসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এদিকে স্থানীয় কৃষকদের অভিযোগ,ডিলারের কাছকে লাইন ধরে সার নিতে হয় কিন্তু সার পাওয়া যায় না। আমরা অনেকেই বিনা সারে ফসল চাষ করছি।

অনেকেই বলেন, যখন কৃষকরা সার সংকটে ভুগছেন, তখনই কিছু অসাধু ডিলার মুনাফার আশায় সার সরকারির মূল্য থেকে বেশি দামে বিক্রয় করছে।

এ বিষয়ে, উপজেলা কৃষি অফিসার সলেহ্ আকরাম বলেন, আমি স্পষ্টভাবে বলতে চাই, সরকারি সার সরবরাহ ও বিতরণ কার্যক্রম নিয়মিতভাবে মনিটর করা হয়। প্রতিটি ইউনিয়নে ডিলারদের কার্যক্রম তদারকির জন্য কৃষি কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া আছে। কোথাও অনিয়ম ধরা পড়লে সঙ্গে -সঙ্গে ব্যবস্থা নেওয়া হয়। যদি যে কেউ ইচ্ছাকৃতভাবে সার কালোবাজারে বিক্রি করে থাকে, তার বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews