শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

দেশনেত্রী বেগম খালেদা জিয়া আত্মার মাগফেরাত কামনায় রহনপুরে বিএনপি’র কোরআন খতম ও দোয়া মাহফিল

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ৪০৩ বার পড়া হয়েছে
504

মো:সামিরুল ইসলাম গোমস্তাপুর প্রতিনিধি:

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ সকাল ৬টায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বিদ্রোহী আত্মার মাগফেরাত কামনায় রহনপুর পৌর বিএনপি ও গোমস্তাপুর উপজেলা বিএনপির আয়োজনে রহনপুর পৌর বিএনপির কার্যালয়ে,দেশনেত্রী বেগম খালেদা জিয়া আত্মার মাগফেরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল করা হয়েছে।

কোরআন খতম ও দোয়া মাহফিলে, সভাপতিত্ব করেন,রহনপুর পৌর বিএনপির আহবায়ক এনায়েত করিম তোকি,

এ সময় উপস্থিত ছিলেন,রহনপুর পৌর বিএনপির সদস্য সচিব ইসমাইল হোসেন, রহনপুর পৌর বিএনপির যুগ্ম আহবায়ক সাদিকুল ইসলাম, বাঙ্গাবাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি, রফিকুল ইসলাম রাজ,সাবেক উপজেলা ছাত্র দলের সভাপতি, সাইফুল ইসলাম ডাবলু,রহনপুর পৌর ৯ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম গাজি, বিএনপি নেতা সেলিম রেজা,মিঠুন আলী, যুবনেতা রবিউল ইসলাম,ছাত্র নেতা মুরসালিন প্রমূখসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews