বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা শুরু ​রূপগঞ্জে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা পেলেন ৫০০ রোগী স্কুল শিক্ষক মাসুদ রানার বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ লালপুরে টিনশেডের তিন কক্ষে চলছে অর্জুনপুর-বরমহাটি ইউনিয়ন পরিষদের কার্যক্রম ডাবের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে হাতিয়ে নিতেন মালামাল, গ্রেফতার ৪ রথযাত্রা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের মতবিনিময় সভা তানোরে পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গাজাসহ গ্রেফতার; এলাকায় স্বস্তি গোমস্তাপুরে শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন সম্পন্নের লক্ষ্যে টাস্ক ফোর্স কমিটির সভা অনুষ্ঠিত চাঁদাবাজমুক্ত, সন্ত্রাসমুক্ত ও দখলবাজমুক্ত কাঁচপুর ইউনিয়ন গড়ে তুলবো—চেয়ারম্যান পদপ্রার্থী আল-আমিন চাঁপাইনবাবগঞ্জে পুলিশের অভিযানে ৭ হাজার ইয়াবাসহ মোটরসাইকেল আটক

রুট পরিবর্তন করেও শেষ রক্ষা হলো না চোরাকারবারীর মাদকদ্রব্যসহ ১জনকে আটক করলো ৫৯ বিজিবি

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ৩৫৫ বার পড়া হয়েছে
424

 

 

ফারুক হোসেন ডন, বিশেষ প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ সীমান্তের বিভিন্ন এলাকা জুড়ে মাদক চোরাকারবারীদের চোরাচালান প্রচেষ্টা ভালভাবেই প্রতিহত করে আসছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর বিজিবি সদস্যরা। এ সকল চোরাকারবারীরা উপজেলার শাহাবাজপুর এবং বিনোদপুর ইউনিয়নের সীমান্তে মাদক চোরাচালান পরিচালনা করলেও বিজিবি’র চোখ ফাঁকি দিতে সম্প্রতি এদের সহযোগীরা দাইপুকুরিয়া ইউনিয়নের সীমান্ত এলাকা বেছে নেয়। কিন্তু এতেও শেষ রক্ষা হয়নি। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর রাতে বিলভাতিয়া বিওপি’র একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৯০/৩-এস হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জনৈক মাদক চোরাকারবারী মোঃ নুরুল হক (৪০) কে ২৪ বোতল ভারতীয় নেশাজাতীয় CHOCO+ সিরাপসহ বিলভাতিয়া সীমান্ত হতে আটক করতে সক্ষম হয়েছে।

 

জানা গেছে, আটকৃত ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার মির্জাপুর ইউনিয়নের উত্তর সুকিমপুর গ্রামের দেবাস আলীর ছেলে নুরুল হক। এ বিষয়ে বিজিবি’র পক্ষ হতে আইনি প্রক্রিয়ার কাজ চলমান রয়েছে।

 

এ ব্যাপারে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, *চোরাকারবারীরা মাদক চোরাচালানে যতই পদ্ধতি অবলম্বন করুক; সকল প্রকার মাদক চোরাচালান ও মাদক চোরাকারবারীদের প্রতিরোধে আমাদের ঐকান্তিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews