রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

ভোলাহাটে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত

  • প্রকাশিত: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ৩৯১ বার পড়া হয়েছে
471

মোঃ শাহ কবির ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:

বিপুল উৎসাহ-উদ্দীপনা ও ভাবগম্ভীর পরিবেশে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস-২০২৫ পালিত হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে ১৬ ডিসেম্বর মঙ্গলবার সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে দিবসটির শুভ সূচনা করা হয়। এ সময় ভোলাহাট থানা পুলিশের একটি চৌকস দল ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান বিজয় দিবসের আনুষ্ঠানিকতা শুরু করে।

এরপর উপজেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, ভোলাহাট প্রেসক্লাব, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং মুক্তিযোদ্ধা সংসদ ভোলাহাট কমান্ডের পক্ষ থেকে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে মহান শহীদদের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

দোয়া শেষে উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও মুক্তিযোদ্ধাদের একটি প্রতিনিধি দল শহীদ মুক্তিযোদ্ধা কামালউদ্দিন হেনার কবরে পুষ্পার্ঘ্য অর্পণ ও জিয়ারত করেন।

সকাল ৯টায় ভোলাহাট থানা পুলিশের একটি দলের কুচকাওয়াজ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শিত হয়। পরে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান, আলোচনা সভা, উন্মুক্ত খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দিবসব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে ভোলাহাট উপজেলায় মহান বিজয় দিবস উদযাপিত হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews