হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক গ্রেপ্তার
প্রকাশিত:
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
৩১২
বার পড়া হয়েছে
হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক গ্রেপ্তার
অনলাইন ডেস্ক ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলির ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলটি এরই মধ্যে শনাক্ত করা হয়েছে। মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নানকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ রোববার (১৪ ডিসেম্বর) সকালে তাকে গ্রেপ্তারের বিষয়টি গণমাধ্যমের কাছে নিশ্চিত করা হয়। র্যাব জানায়, ওসমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটি শনাক্ত করা হয়েছে। মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নানকে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তীকালে তাকে পল্টন থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
424
অনলাইন ডেস্ক
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলির ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলটি এরই মধ্যে শনাক্ত করা হয়েছে। মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নানকে গ্রেপ্তার করেছে র্যাব।
আজ রোববার (১৪ ডিসেম্বর) সকালে তাকে গ্রেপ্তারের বিষয়টি গণমাধ্যমের কাছে নিশ্চিত করা হয়।
র্যাব জানায়, ওসমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটি শনাক্ত করা হয়েছে। মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নানকে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তীকালে তাকে পল্টন থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।