গোমস্তাপুরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
প্রকাশিত:
সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
১২৭
বার পড়া হয়েছে
গোমস্তাপুরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাংগাবাড়ি ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে বাংগাবাড়ি স্কুল ও কলেজ মাঠে সোমবার সন্ধায় বিএনপি'র চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।দোয়া অনুষ্ঠানে মোবাইলের মাধ্যমে বক্তব্য রাখেন চাপাইনবাবগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক ধানের শীষের মনোনয়ন প্রাপ্ত আলহাজ্ব আমিনুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা ও বাংগাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম, আলিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিএনপি নেতা আবুল কাশেম মোহাম্মদ মাসুম, বিএনপি প্রবীন নেতা শাহজাহান খান,আব্দুল কায়উম, নুরুল ইসলাম, যুবদল নেতা রফিকুল ইসলাম, সাবেক মেম্বার কামাল, সাদিকুল ইসলাম প্রমুখ। দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা আব্দুল জব্বার।
103
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাংগাবাড়ি ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে বাংগাবাড়ি স্কুল ও কলেজ মাঠে সোমবার সন্ধায় বিএনপি’র চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।দোয়া অনুষ্ঠানে মোবাইলের মাধ্যমে বক্তব্য রাখেন চাপাইনবাবগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক ধানের শীষের মনোনয়ন প্রাপ্ত আলহাজ্ব আমিনুল ইসলাম। এ সময়
উপস্থিত ছিলেন বিএনপি নেতা ও বাংগাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম, আলিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিএনপি নেতা আবুল কাশেম মোহাম্মদ মাসুম, বিএনপি প্রবীন নেতা শাহজাহান খান,আব্দুল কায়উম, নুরুল ইসলাম, যুবদল নেতা রফিকুল ইসলাম, সাবেক মেম্বার কামাল, সাদিকুল ইসলাম প্রমুখ। দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা আব্দুল জব্বার।