শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

নাচোলে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ৪৩৩ বার পড়া হয়েছে
478

ফারুক হোসেন ডন, নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে উপজেলা প্রশাসনের উদ্যোগে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর ) সকাল ১১টার দিকে উপজেলা পরিষদের মিনি কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মোছাঃ সুলতানা রাজিয়া সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

নাচোল থানা অফিসার ইনচার্জ (ওসি)  শহিদুল ইসলাম, নাচোল ফায়ার সার্ভিস ইনচার্জ এমদাদুল হক, বিআরডিবি কর্মকর্তা হারুন অর রশিদ, উপজেলা জামায়াতে ইসলামী আমীর ইয়াকুব আলী, পৌর মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দুলাল উদ্দিন খাঁন, নাচোল ইউপি চেয়ারম্যান সফিকুল ইসলাম,কসবা ইউপি চেয়ারম্যান জাকারিয়া আল মেহরাব, নেজামপুর ইউপি চেয়ারম্যান আমিনুল হক, নাচোল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের খোকন, নাচোল পৌর বিএনপি সভাপতি মোঃ আমিনুল ইসলাম, স্থানীয় জন প্রতিনিধি, প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

সভায় বক্তারা বলেন, নাচোল উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক থাকলেও মাদক, বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ, চুরি, ডাকাতি, সন্ত্রাস ও নাশকতা, চোরাচালান, ছিনতাই ইত্যাদি প্রতিরোধে সকলকে আরও সতর্ক ভূমিকা পালন করতে হবে।

এছাড়াও সভায় রাস্তাঘাটের উন্নয়ন, যানজট নিরসন, স্বাস্থ্যসেবা, সরকারি খাস জমি দখলমুক্ত রাখা, পানি সরবরাহ সমস্যা সমাধান, এবং উপজেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে সিসি ক্যামেরা স্থাপন বিষয়েও আলোচনা হয়।

সভায় মোছাঃ সুলতানা রাজিয়া বলেন, “আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসনের পাশাপাশি জনসচেতনতা ও সামাজিক দায়িত্ববোধ সবচেয়ে বড় শক্তি। সবাই মিলে কাজ করলে নাচোলকে একটি নিরাপদ, সুশৃঙ্খল ও উন্নত উপজেলা হিসেবে গড়ে তোলা সম্ভব।”

আলোচনার শেষে সভায় উপস্থিত অতিথিবৃন্দ নাচোল উপজেলায় শান্তি-শৃঙ্খলা ও জন নিরাপত্তা বজায় রাখতে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

 

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews